বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।রোববার (১৩ এপ্রিল) সকালে রমনা বটমূলসহ নববর্ষ উৎসবে র‍্যাবের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন, নববর্ষ উপলক্ষে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে আমরা সব ধরনের ব্যবস্থা রেখেছি। আশা করি উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন হবে। তিনি বলেন, বৈশাখী উৎসবকে ঘিরে অপপ্রচার রোধ করতে সাইবার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। নববর্ষের উৎসবকে কেন্দ্র করে ইভটিজিং যাতে না হয়, সেজন্য সতর্ক ব্যবস্থা রাখা হয়েছে। র‍্যাব মহাপরিচালক বলেন, চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেয়া হয়েছে। এ নিয়ে নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি ছিল কি না তা খতিয়ে দেখা হবে। কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে। জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।নববর্ষ আমাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উল্লেখ করে তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা এই অনুষ্ঠানটি উৎসাহ-উদ্দীপনা নিয়ে আনন্দঘন পরিবেশে উদযাপন করব। এ জন্য র‍্যাব ঢাকাসহ সারাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।বর্ষবরণের সুন্দর আয়োজন সম্পন্ন করতে সাধারণ মানুষের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নগরজুড়ে চোর আতঙ্ক, দিন-দুপুরে পত্রিকা অফিসের চুরি
নগরজুড়ে চোর আতঙ্ক, দিন-দুপুরে পত্রিকা অফিসের চুরি

গত এক মাস ধরে হঠাৎ করে বরিশাল নগরজুড়ে বেড়েছে চুরি। নানা কৌশলে চলমান চুরির ঘটনা যেন নিত্যদিনের হয়ে দাড়িয়েছে। চোর Read more

নির্বাচনি তহবিলের জন্য ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা পেলেন তাসনিম জারা
নির্বাচনি তহবিলের জন্য ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা পেলেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারার নির্বাচনি তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা Read more

দীর্ঘ ১৭ বছর পর লাল গালিচায় হাঁটলেন অ্যাঞ্জেলিনা জোলি
দীর্ঘ ১৭ বছর পর লাল গালিচায় হাঁটলেন অ্যাঞ্জেলিনা জোলি

স্থানীয় সময় বিকেল ৫টা। লালগালিচা এলাকা তীব্র অপেক্ষায়। চারদিকে শত শত ক্যামেরার চোখ। যে চোখ অপেক্ষায় তাঁর জন্য। নিরাপত্তাবলয়ের বাইরে Read more

বামপন্থীরা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে: ঢাবি ছাত্রশিবির
বামপন্থীরা ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার অপচেষ্টা করছে: ঢাবি ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে লক্ষ্য করে বামপন্থী সংগঠনগুলোর দেওয়া স্লোগানের প্রতিবাদ ও ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির অপতৎপরতার অভিযোগ টেনে গভীর উদ্বেগ প্রকাশ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন