ইস্কান্দার পুটেরির ইকো গ্যালারিয়ার কাছে একটি নির্মাণ প্রজেক্টে এক যৌথ অভিযানের সময় ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অফিসাররা অভিবাসী কর্মীদের বৈধ নতিপত্র যাচাই করার জন্য অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পালানোর চেষ্টারত একজন বিদেশি কর্মীর ধাক্কায় মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের (জেআইএম) এর ঊর্ধ্বতন কর্মকর্তা আহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় দেশটির গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এসময় বাংলাদেশীসহ বিভিন্ন দেশের ১৪৮ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তবে আটককৃতদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানায়নি অভিবাসন বিভাগ। এসময় ইকো গ্যালারি এলাকায় ইমিগ্রেশন পুলিশ সদস্যরা যখন উপস্থিত হয় তখন তাদের দেখে অভিবাসী শ্রমিকরা এদিক সেদিক প্রাণপণ ছুটতে থাকে। এসময় দিশেহারা হয়ে এক অভিবাসী শ্রমিক পালানোর সময় এক পুলিশ কর্মকর্তার গায়ে ধাক্কা লাগলে তিনি মাটিতে পড়ে যান। এতে এ পুলিশ কর্মকর্তার পা ভেঙ্গে যায়।  জোহর ইমিগ্রেশনের উপ-পরিচালক (নিয়ন্ত্রণ) নর ফয়জল রহিম বলেন, ভুক্তভোগীর বাম উরুর হাড় ভেঙে গেছে এবং আরও উন্নত চিকিৎসার জন্য সুলতানা আমিনা হাসপাতালে (এইচএসএ) ভর্তি করা হয়েছে।এদিকে, নর ফয়জল বলেন, সকাল ১০.৪০ টায় অভিযানে, ইস্কান্দার পুটেরির এলাকার তামান জোহর জায়ার একটি নির্মাণস্থল এবং ইকো গ্যালেরিয়ার কাছে একটি অভিবাসী শ্রমিক বসতিতে৷ এ অভিযান চালানো হয়। আটককৃতরা সবাই মিয়ানমার, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, চীন, পাকিস্তান, নেপাল এবং ভারতের নাগরিক। গ্রেপ্তারকৃতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।নর ফয়জল বলেন, আটককৃত সকলেই বৈধ ভ্রমণ নথি এবং ওয়ার্ক পারমিট দেখাতে ব্যর্থ হয়েছেন এবং তাদের সামাজিক পরিদর্শন পাসের অপব্যবহারের অভিযোগ রয়েছে। কেউ কেউ তাদের পাসপোর্ট এবং ওয়ার্ক পারমিট দেখাতেও অক্ষম কারণ তারা দাবি করেন যে নথিগুলি তাদের নিয়োগকর্তার কাছে জমা রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

বিমসটেক সম্মেলন শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।শুক্রবার (৪ এপ্রিল) রাত ১০টার পর প্রধান উপদেষ্টা ও Read more

পরিচ্ছন্নতার নামে অনিয়ম, ভাগাড়ে ঠাঁই নিয়েছে সরকারি ডাস্টবিন
পরিচ্ছন্নতার নামে অনিয়ম, ভাগাড়ে ঠাঁই নিয়েছে সরকারি ডাস্টবিন

বরিশাল জেলার গৌরনদী পৌর এলাকায় বিভিন্ন স্থানে হাট-বাজারসহ জনস্বার্থে সরকারের পক্ষ থেকে স্থাপন করা হয়েছে ময়লা ফেলার প্লাস্টিকের ডাস্টবিন। যার Read more

২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক
২৭ ব্যবসায় ডিজিটাল ভ্যাট চালান বাধ্যতামূলক

রাজধানী ঢাকাসহ সিটি করপোরেশন এলাকায় ও জেলা শহরের ২৭ ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) কিংবা ভ্যাট স্মার্ট চালান Read more

রাজধানীতে ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার
রাজধানীতে ট্রেন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

রাজধানীর বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব‍্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।রবিবার (২৬ অক্টোবর) বেলা ১১ টা ৫০ মিনিটের Read more

যশোরে ১১ বছরের শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ
যশোরে ১১ বছরের শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণ

যশোরে ১১ বছরের এক শিশুকে নির্মাণাধীন ভবনে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া পৌরসভার তালতলা Read more

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না
বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন