লাখাইর হাওরে দুলছে কৃষকের সোনালি স্বপ্ন। কৃষি ভান্ডার খ্যাত লাখাইর খাদ্য ঘাটতি পূরণে অন্যতম ফসল এই ইরি-বোরো। তীব্র গরম আর দীর্ঘ খরার পর অবশেষে স্বস্তির বৃষ্টির পানিতে প্রাণ ফিরে এসেছে উপজেলার বিস্তীর্ণ হাওরের ইরি-বোরোর বৃষ্টি নির্ভর আবাদ কৃত জমির এলাকায়। এতে করে আরও প্রাণবন্ত ও চিটার হাত থেকে কিছুটা হলেও ধানের শীষ রক্ষা পাবে বলে আশাবাদী কৃষক। মাঠ থেকে ধান গোলায় তুলার পূর্ব পর্যন্ত অনুকূল আবহাওয়া থাকলে এবং বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে কাঙ্ক্ষিত উৎপাদন হবে বলে আশাবাদী কৃষক।সরেজমিনে দেখা যায়, অনাবৃষ্টি ও খরার কারণে বিস্তীর্ণ হাওড়ের বোরো ফসলি জমিতে দেখা দিয়েছে চরম পানি সংকট। অতিরিক্ত খড়ার কারনে কৃষক একদিকে সেচ দিচ্ছেন অন্যদিকে তা শুকিয়ে চৌচির হয়ে যাচ্চে, এ অবস্থায় নদী বা গভীর নলকূপের আওতাভুক্ত জমিগুলো অবস্থা সহনীয় পর্যায়ে থাকলেও বৃষ্টি নির্ভর জমিগুলোর অবস্থা ছিল চরম পর্যয়ে। তবে গত রাতে হালকা বৃষ্টি স্বস্তি এনেছে চাষিদের মনে।এদিকে উপজেলার বুল্লা ও লাখাই ইউনিয়নের হাওড়ে ধান কাটা শুরু হয়ে গেছে বৈশাখখ আসার আগে শুরু হয়েছে ধান কাট। হাওড়ে ব্রি ধান ৮৮ তে কেয়ার প্রতি সর্বোচ্চ ২৫ মণ পর্যন্ত পাওয়া গেছে।উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী লাখাই উপজেলায় এবছর বোরো আবাদ হয়েছে ১১২০৮ হে.। যার উৎপাদন লক্ষ্যমাত্রা ৫০৪৩৬ মে.টন। তবে এবছর বৃষ্টি না হওয়ায় বৃষ্টি নির্ভর এলাকাগুলোতে ফলনে একটু প্রভাব পড়লেও যে সকল আবাদী এলাকা সেচের আওতায় আছে সেগুলোতে ফলন ভালো পাওয়া যাচ্ছে বলেরযানা গেছে।এব্যপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান মিজানের সাথে আলাপ কালে জানান, যেহেতু এবছর বোরো মৌসুমে বৃষ্টি তেমন হয়নি, তাই এখন বৃষ্টি হলেই শিলা ও ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। তাই ধান ৮০% পাকলেই দ্রুত কেটে ফেলতে হবে। যে সকল জমি এখনো ফুল অবস্থায় আছে বিশেষ করে ননহাওড়ে সেকল জমিতে সম্ভব হলে ৪ ইঞ্চি পর্যন্ত পানি দিতে হবে। এতে করে ধানের চিটার পরিমাণ কমবে। তবে গত বছরের মত এবছরও আমাদের কৃষকের সঠিক সময়ে বোরো ফসল ঘরে তুলতে পারবে এবং আশানুরুপ ফলন হবে বলে মনে করেন তিনি।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ
রাশিয়া থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ

রাশিয়া থেকে ছয় লাখ টন জ্বালানি তেল কিনতে নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।আজ সোমবার সচিবালয়ে জ্বালানি Read more

উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে শ্রমিক লীগ নেতা আব্দুল মমিন (৪০) এর বিরুদ্ধে। সে উপজেলার লাহিড়ী মোহনপুর Read more

গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি
গাজার শিশুদের জন্য মেলানিয়ার কাছে এরদোয়ানের স্ত্রীর চিঠি

তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে চিঠি লিখেছেন। তিনি মেলানিয়াকে আহ্বান জানান, ইউক্রেনের শিশুদের মতোই গাজার Read more

ব্ল্যাক ডায়মন্ড আপেল কেন এত দামি, কোথায় চাষ হয়?
ব্ল্যাক ডায়মন্ড আপেল কেন এত দামি, কোথায় চাষ হয়?

লাল বা সবুজ আপেলের সঙ্গে আমরা সবাই পরিচিত। বাজারে গেলে এই দুই রঙের আপেল চোখে পড়ে সহজেই। কিন্তু এমন একটি Read more

সাভারে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা
সাভারে প্রকাশ্যে গুলি করে যুবককে হত্যা

ঢাকার সাভারে প্রকাশ্যে গুলি করে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ মে)  রাত সাড়ে ৯টার দিকে শহীদ ইয়ামিন চত্বরের Read more

মেগা প্রকল্পের নামে এতোদিন দেশে লুটপাট হয়েছে: উপদেষ্টা কবির
মেগা প্রকল্পের নামে এতোদিন দেশে লুটপাট হয়েছে: উপদেষ্টা কবির

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন