সড়ক দুর্ঘটনায় লিভারপুল ও পর্তুগালের জনপ্রিয় ফুটবলার দিয়েগো জোটা এবং তাঁর ভাই আন্দ্রের মৃত্যুতে গভীর শোকে আচ্ছন্ন ফুটবল বিশ্ব। জোটার অকাল প্রয়াণে শোক জানিয়েছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোসহ বিশ্বের বহু তারকা ফুটবলার।এমন দুঃসংবাদের পর থেকেই লিভারপুলের অ্যানফিল্ড স্টেডিয়ামের বাইরে ভিড় জমিয়েছেন শোকাহত সমর্থকেরা। হাতে ফুল নিয়ে তাঁরা নীরবে জোটাকে শ্রদ্ধা জানিয়েছেন। অনেকেই দাবি তুলেছেন জোটার পরা ২০ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর।এদিকে সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগের (২০২৪-২৫) মৌসুমে শিরোপা জিতেছে লিভারপুল। ক্লাবের ২০তম এই শিরোপা জয়ে দারুণ অবদান আছে জোটার। আর তাই তার ২০ নম্বর জার্সি ‘অমর’ হিসেবে বিবেচিত হবে জানিয়েছে লিভারপুল। এক বিবৃতিতে লিভারপুল জানায়, ‘২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ে দিয়েগো জোতার ২০ নম্বর জার্সিটি চিরস্মরণীয় হয়ে থাকবে। এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে তাঁর করা শেষ গোলটি আজও সবার হৃদয়ে অনুরণন তোলে।’প্রসঙ্গত, গত ৩ এপ্রিল অ্যানফিল্ডে এভারটনের বিপক্ষে লিভারপুলের ১-০ গোলের জয়ে একমাত্র গোলটি করেছিলেন জোটা।যদিও ক্লাবের বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে জার্সি অবসরের ঘোষণা আসেনি, অনেক ভক্ত ও সংবাদমাধ্যম এটিকে পরোক্ষভাবে জার্সি অবসরের প্রতীক হিসেবে দেখছেন।সামাজিক মাধ্যমে জোতার ভক্তরা জার্সি অবসরের দাবি জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘ফুটবল এখন গৌণ হয়ে গেছে। আমি আশা করি লিভারপুল ২০ নম্বর জার্সি আর কোনো খেলোয়াড়কে দেবে না। এই জার্সি শুধুই জোটার।’আরেকজন লিখেছেন, ‘জোতা ২০২০ সালে লিভারপুলে আসেন, ২০ নম্বর জার্সি পরে খেলতেন। এই মৌসুমেই আমরা ২০তম শিরোপা জিতলাম, আর ঠিক তখনই তাঁকে হারালাম। ক্লাবের উচিত তাঁর স্মরণে এই জার্সি স্থায়ীভাবে অবসর দেওয়া।’এদিকে, জোতা ও তাঁর ভাইয়ের শেষকৃত্য শনিবার পর্তুগালের গোন্দোমার শহরের প্রধান গির্জায় স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার (৪ জুলাই) বিকেলে গির্জার একটি বিশেষ কক্ষে তাঁদের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন শুভানুধ্যায়ীরা। পরে তাঁদের দাফন করা হবে স্থানীয় সমাধিস্থানে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ
বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ

হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (২২ মে) সকালে সুপ্রিম কোর্টের ওয়েব সাইটে এ তথ্য Read more

পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ Read more

রাজবাড়ীতে জাম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
রাজবাড়ীতে জাম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭

গাছ থেকে জাম পাড়াকে কেন্দ্র করে রাজবাড়ীর পাংশায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় প‌ক্ষে‌র অন্তত ৭ জন আহত Read more

কটিয়াদীতে ৩০০ টাকার তেলের জন্য ১০ ঘণ্টা অপেক্ষা !
কটিয়াদীতে ৩০০ টাকার তেলের জন্য ১০ ঘণ্টা অপেক্ষা !

তেল যেন এখন সোনার হরিণ। ৩০০ টাকার পেট্রোল পেতে গতকাল গভীর রাত থেকেই মোটরসাইকেল চালকদের অপেক্ষা। রাত থেকে সকাল পর্যন্ত Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শুকলাল দাস (৪২) নামে এক যুবক। সোমবার (০৭ Read more

এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
এমপি প্রার্থীদের অস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি

রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করেছে অন্তবর্তী সরকার।সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন