হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জলবায়ু সুরক্ষা,নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি পালন করা হয়েছে।শুক্রবার (১১ এপ্রিল) দুপুর তিনটায় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ইউকান) এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয় ।কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘বেঁচে থাকার অধিকার,জলবায়ু সুবিচার’ , ‘We want justice claimate justice’ ‘আমরা হারাবো না,পরিবেশ দূষণ করবো না’ ইত্যাদি স্লোগান দেন।ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক হাবিপ্রবির সহ-প্রতিনিধি সুমাইয়া বিনতে মাহবুব অতসীর সঞ্চালনায় বক্তব্য রাখেন হাবিপ্রবি প্রতিনিধি মো রাইজুল ইসলাম।প্রতিবাদী এই কর্মসূচিতে বক্তারা বলেন, আজকে আমরা উপস্থিত হয়েছে যে দাবি নিয়ে সেইটা শুধু আমাদের দাবি না এইটা সবার দাবি। আমরা যে দাবি তুলে ধরেছি তা বাস্তবয়ন করতে হবে,না হলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে না। সবার প্রতি অনুরোধ থাকবে পরিবেশ রক্ষায় আমাদের কাজ করতে হবে। চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। পরিবেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানাচ্ছি।এ কর্মসূচিতে ইউকানের হাবিপ্রবি প্রতিনিধি মো রাইজুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর কেবল ভবিষ্যতের ভয় নয়, বরং বর্তমান বাস্তবতা। আমাদের নদী, কৃষি, স্বাস্থ্য এবং জীবনধারা ইতোমধ্যেই এর নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায়, যুবসমাজ চুপ থাকতে পারে না। আমরা চাই উন্নয়ন হোক পরিবেশের প্রতি সম্মান রেখে, মানুষের অধিকারকে প্রাধান্য দিয়ে। Global Climate Strike 2025-এ দিনাজপুর থেকে আমাদের এই সম্মিলিত কণ্ঠ বিশ্বনেতাদের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা—’আমাদের ভবিষ্যৎ বিক্রি করা যাবে না’।তিনি আরও বলেন, এই আন্দোলন কেবল প্রতিবাদ নয়, এটি একটি দায়িত্ববান প্রজন্মের দাবি—একটি সবুজ, নিরাপদ ও ন্যায্য পৃথিবীর জন্য।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ
সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ

সোনারগাঁয়ে কাঁচপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের জরুরি ভিত্তিতে জাতীয় বার্ন Read more

প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ
প্রাথমিকের শতভাগ পাঠ্যবইয়ের কাজ শেষ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) মাধ্যমে প্রাথমিক স্তরের শতভাগ পাঠ্যপুস্তক মুদ্রণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক তথ্য বিবরণীতে এ Read more

চীনে আঘাত হানল টাইফুন মাতমো
চীনে আঘাত হানল টাইফুন মাতমো

চীনের গুয়াংডং প্রদেশের সুয়েনে আঘাত হেনেছে টাইফুন মাতমো। রোববার (৫ অক্টোবর) প্রদেশটিতে টাইফুনের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত হয়। দেশটিতে এমন সময় Read more

ঢাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার আভাস, কমবে তাপমাত্রা
ঢাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার আভাস, কমবে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আগামী কয়েক ঘণ্টা হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য Read more

ব্যাটারি পুড়িয়ে তৈরি হয় সীসা, ধোঁয়ায় বিষাক্ত হচ্ছে ময়মনসিংহের বাতাস
ব্যাটারি পুড়িয়ে তৈরি হয় সীসা, ধোঁয়ায় বিষাক্ত হচ্ছে ময়মনসিংহের বাতাস

ময়মনসিংহ শহরের চরকালীবাড়ি এলাকায় রাত নামলেই শুরু হয় পুরোনো ব্যাটারি পোড়ানোর কাজ। গোপনে কারখানায় পুরনো ব্যাটারি পুড়িয়ে তৈরি করা হয় Read more

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিল ইসরায়েল
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিল ইসরায়েল

ইরানে সামরিক অভিযান চালানো নিয়ে যুক্তরাষ্ট্রকে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছে ইসরায়েল। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির বরাতে এ তথ্য জানা গেছে।যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন