নাটোর কোর্ট পুলিশের মালখানা অফিসারের রুমের পিছনের জানানার গ্রিল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। পরবর্তীতে তারা নাটোর সার্কেল এর অধীনস্থ থানা সমূহের অস্ত্র ও আলামত সংরক্ষণের রুমের তালা ভেঙে প্রবেশ করে এবং আলমারি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পুলিশ জানায়, স্বর্ণালংকার টাকা চুরি হয়েছে তবে কি পরিমান চুরি হয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গতরাতে চুরির ঘটনা ঘটলেও  শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে এই চুরির ঘটনা জানাজানির পরে নড়েচড়ে বসে প্রশাসন। এ সময় চোরেরা কোর্ট পুলিশের রুমের জানালার গ্রিল ভেঙে ফেলে বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, চুরি যাওয়া তালিকায় শুধুমাত্র নগদ টাকা ও স্বর্ণালংকার রয়েছে। এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ নথিপত্র চুরির তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে। তবে কোর্ট চত্বরে এ ধরনের চুরি ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। এরই মধ্যে তিনজনকে আটক করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করা হচ্ছে না।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে ব্রিজ থেকে ভৈরব নদে ঝাঁপ, শিশু নিখোঁজ
যশোরে ব্রিজ থেকে ভৈরব নদে ঝাঁপ, শিশু নিখোঁজ

যশোরে ব্রিজ থেকে ভৈরব নদীতে ঝাঁপ দেওয়ার পর জিহাদ হোসেন (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে সদর Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

গলায় দাগ, হাতে ফোন কাভার: দেবীগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু
গলায় দাগ, হাতে ফোন কাভার: দেবীগঞ্জে তরুণীর রহস্যজনক মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জে ধান খেত থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এই Read more

ভোটকেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর: আনসার মহাপরিচালক
ভোটকেন্দ্রে আনসার প্রথম প্রতিরক্ষা স্তর: আনসার মহাপরিচালক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) পূর্ণ প্রস্তুতি রয়েছে। বাহিনীর মহাপরিচালক (ডিজি) Read more

চাঁদপুরে সাড়ে পাঁচ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
চাঁদপুরে সাড়ে পাঁচ লাখ টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

চাঁদপুরে বিচারিক আদালতের নির্দেশে মৎস্য আইনের ৪৩টি মামলার আলামত হিসেবে জব্দকৃত অবৈধ জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।মঙ্গলবার(১৩ জানুয়ারি) বিকেলে Read more

দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৫৭৫
দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৫৭৫

দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৭৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ১৩০ জন রয়েছেন।বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন