চাঁদপুরের মতলবের মুন্সীরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।শুক্রবার (১১ এপ্রিল) সকালে মুন্সীরহাট বাজারের নবীরের রঙ্গের দোকানে গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় এক ঘন্টা পর আগুনে নিয়ন্ত্রণে আসে।ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, নবীরের রঙ্গের দোকানে গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। এতে শরীফের রঙের দোকান, মুক্তারের হার্ডওয়ারের দোকান, গণেশের স্বর্ণের দোকান, নবীরের হার্ডওয়ারের দোকান,  বিল্লাল ও আলমের মুদি দোকান, হক ফার্মেসী, কুমিল্লার মিষ্টির ভান্ডার, একটি সেলুন ও মোহাম্মদ মনির হোসেন প্রধানের  মার্কেটের কয়েকটি দোকানসহ ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় তিন কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সকাল সাড়ে সাতটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে।আরইউ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর
আমতলীতে বিয়ের দাবীতে অনশনে বসা কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর

বিয়ের দাবীতে কুয়েত প্রবাসী মহিউদ্দিন বিশ্বাসের বাড়ীতে অনশনে বসা সেই বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) দুপুরে Read more

সাফারি পার্কে প্রাণী নিখোঁজে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে: বন উপদেষ্টা
সাফারি পার্কে প্রাণী নিখোঁজে দায়ীদের শাস্তির আওতায় আনা হবে: বন উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাজীপুর সাফারি পার্কের দুর্লভ প্রাণী হারিয়ে যাওয়ার ঘটনায় যারা Read more

একনজরে এশিয়া কাপের ৮ দলের স্কোয়াড
একনজরে এশিয়া কাপের ৮ দলের স্কোয়াড

এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই Read more

হজ কার্যক্রমে যুক্ত হওয়ার অনুমতি পেলো ৩৩ ব্যাংক
হজ কার্যক্রমে যুক্ত হওয়ার অনুমতি পেলো ৩৩ ব্যাংক

সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি’র অর্থ সংগ্রহসহ হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেয়েছে দেশের ৩৩টি বাণিজ্যিক Read more

বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাকা ভবন নির্মাণ বন্ধ করলেন প্রশাসন
বন্যা নিয়ন্ত্রণ বাঁধে পাকা ভবন নির্মাণ বন্ধ করলেন প্রশাসন

বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের কোটি টাকার জমি দখল করে পাকা ভবন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার বিকেলে Read more

ওমরাহ শেষে ঘরে ফেরা হলো না আজাদের
ওমরাহ শেষে ঘরে ফেরা হলো না আজাদের

পবিত্র ওমরাহ পালন শেষে নিজ জেলা নোয়াখালীতে পৌঁছালেও ঘরে ফেরা হলো না ব্যবসায়ী আজাদের। বাড়ি থেকে আর মাত্র ২০ কিলোমিটার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন