মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লার তৈরি করা প্লেনে নতুন ইঞ্জিন লাগানো এবং প্রয়োজনীয় কিছু সংস্কার করার জন্যে দ্বিতীয় দফায় তাকে আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জুলহাস মোল্লার হাতে এ আর্থিক সহায়তা তুলে দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।‘আমরা বিএনপি পরিবার’- এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা।জুলহাস মোল্লা পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি হয়ে ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের একটি প্লেন তৈরি করে সম্প্রতি দেশে-বিদেশে আলোড়ন সৃষ্টি করেন।এ উদ্ভাবনী কাজে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে গত ৫ মার্চ জুলহাস মোল্লাকে প্রথমবার আর্থিক সহায়তা পাঠান তারেক রহমান।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা
নেপাল থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা

নেপালে জেন-জি’র গণ-অভ্যুত্থানের পর চলছে কারফিউ। রাজনৈতিক অস্থিরতার কারণে ২ দিন হোটেলেই অবরুদ্ধ ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। অবশেষে বাংলাদেশ Read more

নাটোরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত ৩
নাটোরে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে আহত ৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মাধাইমুড়িয়া গ্রামে মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যার পরে এ ঘটনা Read more

কিশোরগঞ্জে নার্সিং অধিদপ্তর বিলুপ্তির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জে নার্সিং অধিদপ্তর বিলুপ্তির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)। স্বতন্ত্র নার্সিং প্রশাসন, নার্সিং ও মিডওয়াইফারি Read more

জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ, তারা সারাজীবনই হতাশ: ফখরুল
জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ, তারা সারাজীবনই হতাশ: ফখরুল

জুলাই ঘোষণাপত্রে যারা হতাশ হয়েছেন, তারা সারাজীবনই হতাশ থাকেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (০৬ আগস্ট) বেলা Read more

উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলের শ্রেণি কার্যক্রম ৩ আগস্ট থেকে শুরু
উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত: মাইলস্টোন স্কুলের শ্রেণি কার্যক্রম ৩ আগস্ট থেকে শুরু

উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পর প্রতিষ্ঠানটি আংশিকভাবে শ্রেণি কার্যক্রম চালুর সিদ্ধান্ত নিয়েছে। আগামী Read more

বিশ্বজুড়ে খাদ্যের দাম কমেছে, এফএও’র তথ্য
বিশ্বজুড়ে খাদ্যের দাম কমেছে, এফএও’র তথ্য

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, মে মাসে বিশ্বব্যাপী খাদ্যের দাম ০.৮ শতাংশ কমেছে, যা এপ্রিলের তুলনায় উল্লেখযোগ্য। এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন