যশোরে বেপরোয়া রুপসা পরিবহনের একটি বাসের ধাক্কায় মাদ্রাসা ছাত্রী উর্মি খাতুনের (১৪) মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার প্রতিবাদে ছাত্র জনতা যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছে। নিহত উর্মি কাশিমুপর ইউনিয়নের বিজয়নগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে।  চুড়ামনকাটির ছাতিয়ানতলা কে আই সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী ছিলো উর্মি। স্বজনরা জানিয়েছেন, বুধবার দুপুর ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া রুপসা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। বাজারের লোকজন উর্মিকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে। এদিকে, উর্মির মৃত্যুর খবরে ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা চুড়ামনকাটি বাজারে অবস্থান নিয়ে যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছে৷ ফলে সড়কের দুই ধারে যানবাহনের দীর্ঘ সারি পড়েছে। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যমজ সন্তানের মা হতে চলেছেন আম্বানির পুত্রবধূ!
যমজ সন্তানের মা হতে চলেছেন আম্বানির পুত্রবধূ!

ভারতের ধনকুবের মুকেশ আম্বানি কিংবা আম্বানি পরিবার মানেই যেন চমক। গত বছর জুলাইয়ে রাজকীয় বিয়ের পর এখন ফের শিরোনামে অনন্ত Read more

ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা ঝটিকা Read more

ইহুদি নববর্ষে শতাধিক ইসরাইলির আল-আকসা মসজিদে প্রবেশ
ইহুদি নববর্ষে শতাধিক ইসরাইলির আল-আকসা মসজিদে প্রবেশ

ঐতিহাসিক আল-আকসা মসজিদে ইহুদি নববর্ষ রোশ হাশানাহর দিন শতাধিক উগ্রজাতীয়বাদী ইসরাইলি প্রবেশ করেছে। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে দখলকৃত পূর্ব জেরুজালেমে।মঙ্গলবার Read more

বেরোবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বেরোবির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) জান্নাতুল ফেরদৌসি টুম্পা নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ১০টায় Read more

মির্জাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
মির্জাপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আলী হোসেনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ জানুয়ারি) রাতে তাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন