পিরোজপুরের কাউখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার (৯ এপ্রিল) আনুমানিক দুপুর ১টা ৩০মিনিটের দিকে উপজেলা সদরের ওয়ারিদ টাওয়ার সংলগ্ন উজিয়ালখান এলাকায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদারের ভাড়াটিয়া ২টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।এ সময় ২ ঘরে ৪টি ভাড়াটিয়া পরিবারের আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র, নগদ অর্থ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সকল প্রকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ভাড়াটিয়া ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- বিমল পাটিগর, সঞ্জয় পাটিগর, উত্তম দাস, গৌতম দাস।এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আগুনের সূত্রপাত হয় ।ওই সময় ওই ঘরের লোকজন অন্য বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল। ঘর তালাবদ্ধ ছিল। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সঠিকভাবে তার তথ্য এখনো পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আশেপাশে পানির ব্যবস্থা না থাকার কারণে আগুন নিয়ন্ত্রণ আনতে বিলম্ব হয়। উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. খলিলুর রহমান, মোবাইলে মাধ্যমে সংবাদ পেয়ে আমরা এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চলছে। বাড়ির মালিক রাকিব তালুকদার জানান, তার ২টি ঘর সম্পূর্ণ পড়ে ছাই হয়ে গেছে এবং ভাড়াটিয়া পরিবারের সকল মালামাল পুড়ে গেছে। আনুমানিক সব মিলিয়ে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।খবর পেয়ে ঘটনা স্থলে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, উপজেলা বিএনপি’র আহ্বায়ক এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ ও সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কক্সবাজার বেতারে দুর্নীতির তদন্ত শুরু, ‘স্থানীয় তদন্তে আস্থা নেই’ ভুক্তভোগীদের
কক্সবাজার বেতারে দুর্নীতির তদন্ত শুরু, ‘স্থানীয় তদন্তে আস্থা নেই’ ভুক্তভোগীদের

কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক (আরডি) মো. আশরাফ কবির ও তার সিন্ডিকেটের নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত Read more

আজ থেকে চলছে মেট্রোরেল, মাংস বহন নিষিদ্ধ
আজ থেকে চলছে মেট্রোরেল, মাংস বহন নিষিদ্ধ

ঈদুল আজহা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর আজ থেকে ফের চালু হয়েছে মেট্রোরেল। তবে কিছু বিধিনিষেধ আরোপ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ Read more

৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা
৯ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকরা

বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখান করে নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে Read more

নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে প্রমাণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট
নিজের স্ত্রীকে ‘নারী প্রমাণে’ আদালতে প্রমাণ দেবেন ফরাসি প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের একটি আদালতে নিজের স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁকে একজন নারী প্রমাণ করতে ছবি ও বৈজ্ঞানিক প্রমাণ দেবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।যুক্তরাষ্ট্রের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন