গত বছর ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের দলীয় কর্মসূচি পালন করছে। এবার দীর্ঘ ১৬ বছর পর ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে পহেলা বৈশাখ পালন করবে বিএনপি। এজন্য বড় পরিসরে দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে দলটি।   পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশীয় সংস্কৃতি ফুটিয়ে তুলতে দলীয়ভাবে নানা কর্মসূচি গ্রহণ করেছে। ওইদিন বৈশাখী যাত্রা/র্যালি থেকে শুরু করে মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। সারা দেশের মহানগর, জেলা ও উপজেলায় এই কর্মসূচি পালিত হবে। সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, পহেলা বৈশাখে সারা দেশে দলীয়ভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে জেলা, উপজেলায় বৈশাখী যাত্রা/র‍্যালি হবে। যদি সম্ভব হয় ইউনিয়ন পর্যায়েও এই যাত্রা/র‍্যালির আয়োজন করতে পারে। এছাড়া ওইদিন পান্তা আয়োজন, লোকজ গানের অনুষ্ঠান, বৈশাখী গ্রামীণ মেলা, হাডুডু খেলাসহ নানা আয়োজন থাকবে। তবে পরদিন (১৫ এপ্রিল) এসএসসি পরীক্ষা থাকায় পহেলা বৈশাখের দিন সন্ধ্যার আগেই সব আয়োজন শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। পরদিন ১৫ এপ্রিল সন্ধ্যার পর ও ১৬ এপ্রিলও (এসএসসি পরীক্ষা না থাকায়) নানা কর্মসূচি পালন করা হবে।স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। এতে চলমান পরিস্থিতিসহ রাজনৈতিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। ঈদুল ফিতরের পর এই বৈঠক ছিল দলটির সর্বোচ্চ নীতিনির্ধারকদের প্রথম বৈঠক।  স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন-ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান (অনলাইনে), নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর (অনলাইনে), আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু (অনলাইনে), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন (অনলাইনে)।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার ‘ইয়েস কার্ড’ পেল বেনাপোলের অর্পিতা হালদার
নতুন কুঁড়ি ২০২৫ প্রতিযোগিতার ‘ইয়েস কার্ড’ পেল বেনাপোলের অর্পিতা হালদার

বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এ নতুন কুঁড়ি প্রতিযোগিতায় 'ইয়েস কার্ড' পেলো বেনাপোলের অর্পিতা হালদার। সাধারণ নৃত্য প্রতিযোগিতায় সে অংশ Read more

গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার
গাজায় পানির জন্য অপেক্ষারত শিশুদের হত্যার পর ইসরায়েলের ভুল স্বীকার

অবরুদ্ধ গাজায় পানির জন্য অপেক্ষারত অবস্থায় ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৬ শিশু রয়েছে। Read more

সিরাজগঞ্জে এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা দম্পতি আটক
সিরাজগঞ্জে এনআইডি করতে গিয়ে রোহিঙ্গা দম্পতি আটক

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করতে এসে এক রোহিঙ্গা দম্পতি আটক হয়েছেন। আজ সোমবার (২৫ আগস্ট) দুপুরে তাদের Read more

শিবচরে বৃদ্ধাকে হত্যার দায়ে ভাড়াটিয়া গ্রেপ্তার
শিবচরে বৃদ্ধাকে হত্যার দায়ে ভাড়াটিয়া গ্রেপ্তার

মাদারীপুরের শিবচরে উমেদপুর ইউনিয়নের কাঁচিকাটা এলাকায় রানু বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে গলা কেটে হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। Read more

রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না
রিট খারিজ, নির্বাচনে অংশ নিতে পারবেন না মান্না

ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। Read more

শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ
শেষ হয়েছে চাকসুর ভোট গ্রহণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন