চট্টগ্রামের সীতাকুণ্ডে রান্না ঘরে বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৬ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল গ্রামে বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার দীল মোহাম্মদের পুত্র ।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবক মোহাম্মদ আলী বিকাল বেলা নিজের ঘরের রান্না ঘরে বিদ্যুতের তার সরাতে গিয়ে অসাবধানতাবশত হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে ভাটিয়ারী বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিএসবিএ হাসপাতালের চিকিৎসক ডা: সুলতান আবু সালে মোহাম্মদ সায়েম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোহাম্মদ আলী মারা যায়।সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন,  বিদ্যুৎ স্পৃষ্টে মারা যাওয়ার বিষয়টি আমরা শুনেছি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘একা’ হয়ে গেলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা
‘একা’ হয়ে গেলেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী ফাতেমা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু দেশের রাজনীতিতেই নয়, ব্যক্তিগত জীবনে রেখেছে গভীর শূন্যতা। সেই শূন্যতার সবচেয়ে নীরব সাক্ষী Read more

যশোরে রিয়াল প্রতারক চক্রের সদস্য বিপুল কারাগারে
যশোরে রিয়াল প্রতারক চক্রের সদস্য বিপুল কারাগারে

যশোরে সৌদি রিয়াল প্রতারক চক্রের সদস্য বিপুল পেয়াদাকে (৩৭) আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) ডিবি পুলিশ Read more

অবশেষে চাকরি হারাচ্ছেন বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা
অবশেষে চাকরি হারাচ্ছেন বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা

বান্দরবানে বিভিন্ন ঘটনায় বহুল আলোচিত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আসলাম খানকে চাকরি থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে। জানা যায়, বছরের পর বছর Read more

চুয়াডাঙ্গায় সাউন্ড বক্সের আওয়াজ কমাতে বলায় একজনকে পিটিয়ে জখম
চুয়াডাঙ্গায় সাউন্ড বক্সের আওয়াজ কমাতে বলায় একজনকে পিটিয়ে জখম

চুয়াডাঙ্গার জীবননগরে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোর প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে।  আহত ব্যাক্তির নাম রুহুল আমিন Read more

২৭ অক্টোবর: নামাজের সময়সূচি
২৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ১১ কার্তিক ১৪৩২ বাংলা, ৪ জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকারনামাজের Read more

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪২২ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪২২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪২২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়াও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন