ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) সারাদেশে সংহতি সমাবেশ করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা৷ একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পৃথক-পৃথক বিজ্ঞপ্তিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।রবিববার (৬ এপ্রিল) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সোমবারের ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি সফল করতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব পরাশক্তিদের মদদে ইজরায়েলি সরকারের ফিলিস্তিনে চালানো গণহত্যায় গাজায় বৃষ্টির ন্যায় প্রাণ ঝরছে। নবজাতক, শিশু, কিশোর, বৃদ্ধ নির্বিচারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আহতদের চিকিৎসা প্রদানে এগিয়ে আসা স্বাস্থ্য-কর্মীদেরও হত্যা করা হচ্ছে। সারা বিশ্বের মুসলমান জাতির বুকে ক্রমাগত রক্তক্ষরণ হলেও মুসলিম বিশ্বের পরাশক্তিদের নির্বিকার ভূমিকা আমাদের চরম আশাহত করেছে। মানবতার খাতিরে গড়ে ওঠা আন্তর্জাতিক সংগঠনসমূহের সামনেই বারবার মানবাধিকার ভূলুণ্ঠিত হওয়া আমাদের লজ্জিত করে।বিজ্ঞপ্তিতে ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ ও ক্লাস বর্জনের ঘোষণা দিয়ে উল্লেখ করে বলা হয়, সারা বিশ্ববাসীর ন্যায় গাজায় চলমান লাগাতার ভয়াবহ গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। বিশ্ব পরাশক্তি ও আন্তর্জাতিক সংগঠনসমূহের এমন নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। একই সঙ্গে, আগামী ৭ এপ্রিল ২০২৫, সারা বিশ্বে অনুষ্ঠিতব্য ‘দ্য ওয়ার্ল্ড স্টন্স ফর গাজা’ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে উক্ত দিনের সব ক্লাস-পরীক্ষা বর্জন করছে।একইদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্যসচিব রেজওয়ান আহমেদ রিফাত এক হোয়াটসঅ্যাপ বার্তায় এই সমাবেশের কথা জানান।সারাবিশ্বের মুক্তিকামী মানুষদের কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রতিবাদে অংশ নেয়ার আহ্বানও জানিয়েছেন সংহতি সমাবেশের উদ্যোক্তারা। কেন্দ্রীয়ভাবে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল ৪টায় এই সংহতি এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী
রাজধানী থেকে বিমান ঘাঁটি সরানোর পরিকল্পনা নেই: বিমানবাহিনী

ঢাকার আকাশ প্রতিরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জঙ্গিবিমান ঘাঁটি রাখা অত্যাবশ্যক বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর বিমান পরিচালনা পরিদপ্তরের পরিচালক এয়ার Read more

ঈদকে সামনে রেখে নেত্রকোনায় টিসিবির পণ্য বিক্রি শুরু
ঈদকে সামনে রেখে নেত্রকোনায় টিসিবির পণ্য বিক্রি শুরু

ঈদকে সামনে রেকে নেত্রকোনায় ভ্রাম্যমান ট্রাকে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টায় শহরের মোক্তারপাড়া মাঠে Read more

এক্সপ্রেসওয়েতে বিকল প্রাইভেট কারে দুই গাড়ির ধাক্কা, চালকের মৃত্যু
এক্সপ্রেসওয়েতে বিকল প্রাইভেট কারে দুই গাড়ির ধাক্কা, চালকের মৃত্যু

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিকল একটি প্রাইভেট কার মেরামতের সময় মাইক্রোবাস ও বাস ধাক্কা দেয়। এতে কারের চালক নিহত হয়েছেন। এ Read more

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস
তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৩ বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারা দেশেই বৃষ্টি হতে Read more

হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি
হবিগঞ্জ সীমান্তে বিজিবির সতর্কতা জারি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের কেউ যেনদেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য Read more

এক কাপ চা শেষ করতে সময় লাগবে ৩৫ বছর
এক কাপ চা শেষ করতে সময় লাগবে ৩৫ বছর

সকালবেলা ঘুম থেকে উঠে, চোখ মুছতে মুছতে রান্নাঘরে ঢুকলেই চা-প্রেমীদের প্রথম নজর পড়ে চায়ের দিকে। এক-দু কাপ চা যেন কখনো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন