কিশোরগঞ্জে বিএনপি কর্মী পরিচয়ে প্রকাশ্যে ধারালো চাপাতি উঁচিয়ে চাঁদাবাজির সময় কাঁকন (২৯) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।শনিবার (০৫ এপ্রিল) দুপুরে জেলা সদর হাসপাতাল গেটের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাঁকন মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের আজিজুল ইসলামের ছেলে।জানা যায়, শনিবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বাসার সামনে প্রকাশ্যে ধারালো চাপাতি উঁচিয়ে এক পথচারীর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করেন বিএনপি কর্মী পরিচয় দেয় ওই যুবক। তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে ওই পথচারী তার কাছে এতো টাকা নেই বলে জানান এবং কৌশলে উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেলকে মুঠোফোনে জানান। পরে ঘটনাস্থলে খালেদ সাইফুল্লাহ এসে বিএনপির পরিচয়ে চাঁদাদাবি করা সেই ছিনতাইকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল জানান, বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা অপকর্ম করছেন তাদের ধরিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই চাঁদাবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নান্দাইল বলদা বিলে পলো-জালে মাছ ধরার উৎসব
নান্দাইল বলদা বিলে পলো-জালে মাছ ধরার উৎসব

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বলদা বিলে পলো-জালে মাছ ধরার উৎসব হয়েছে।ফজরের নামাজের পরই ঈশ্বরগঞ্জ, নান্দাইল ও গৌরিপুরসহ আশপাশের Read more

রক্ষণাবেক্ষণের অভাবে আমতলীর ৯৯টি লোহার সেতু এখন মৃত্যুফাঁদ
রক্ষণাবেক্ষণের অভাবে আমতলীর ৯৯টি লোহার সেতু এখন মৃত্যুফাঁদ

বরগুনার আমতলী উপজেলায় রক্ষণাবেক্ষণের অভাবে ৯৯টি লোহার সেতু বর্তমানে কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় এসব সেতু ধসে বড় ধরনের Read more

সিংড়া পৌরসভার ৩০ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা
সিংড়া পৌরসভার ৩০ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা

নাটোরের সিংড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর কনফারেন্স রুমে এ Read more

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছারছীনার পীর ছাহেব এর শোক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ছারছীনার পীর ছাহেব এর শোক

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ করেছেন শুনে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর বাংলাদেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব Read more

তিন শিক্ষকের জন্য ববি’র ৪০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত!
তিন শিক্ষকের জন্য ববি’র ৪০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত!

পরীক্ষার ফরম পূরণ করতে পারেননি বরিশাল নার্সিং কলেজের আন্দোলনরত পোস্ট বেসিক বিএসসি নার্সিং শিক্ষার্থীরা। শিক্ষকদের অসহযোগিতার কারণে শেষদিনেও চতুর্থ বর্ষের Read more

টিভিতে আজকের খেলা 
টিভিতে আজকের খেলা 

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন