প্রতিদিনই অসহায় গাজাবাসীর ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিশ্বে নিন্দার ঝড় বইলেও কোনা কিছুই যেন আমলে নিচ্ছে না দেশটি। এরই মাঝে ইসরাইলের কাছে ২০ হাজারের বেশি অ্যাসল্ট রাইফেল বিক্রির প্রক্রিয়া এগিয়ে নিয়েছে ট্রাম্প প্রশাসন!  গত মাসেই যুক্তরাষ্ট্র এই প্রক্রিয়া শুরু করে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এছাড়া রয়টার্স এ সংক্রান্ত নথি দেখেছে। যদিও সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই অস্ত্র বিক্রি স্থগিত রেখেছিলেন। কারণ এই অস্ত্র উগ্রপন্থি ইসরাইলিরা বসতি স্থাপনে ব্যবহার করতে পারে এমন ধারণা করেছিলেন তিনি। রয়টার্সের পাওয়া নথিতে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর গত ৬ মার্চ কংগ্রেসে একটি নোটিফিকেশন পাঠায়। যেখানে ২৪ মিলিয়ন ডলারে ৫.৫৬ মিলিমিটার ক্যালিবার সম্পূর্ণ স্বয়ংক্রিয় কোল্ট কারবাইন রাইফেলের বিক্রির কথা উল্লেখ করা হয়। নথিতে আরও বলা হয়েছে, এই রাইফেলের ব্যবহারকারী হবে ইসরাইলি ন্যাশনাল পুলিশ। এর আগে যুক্তরাষ্ট্র ইসরাইলের কাছে যে বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে তার তুলনায় এই চালান খুবই ছোট বলে উল্লেখ করা হয়েছে। তবে এটি নজরে আসে যখন বাইডেন প্রশাসন এই বিক্রির প্রক্রিয়া বিলম্বিত করে- উদ্বেগ ছিল যে, এই অস্ত্রগুলো ইসরাইলি বসতি স্থাপনকারীদের হাতে পৌঁছেছে, যাদের কেউ কেউ ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে। এজন্য বাইডেন প্রশাসন পশ্চিম তীরে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ও সংস্থাগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। ওই অঞ্চলে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।পরবর্তীতে গত ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার প্রথম দিন ট্রাম্প এক নির্বাহী আদেশ জারি করে ইসরাইলের পশ্চিম তীরে বসতিকারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। যা যুক্তরাষ্ট্রের আগের নীতির এক বড় বিপরীত পদক্ষেপ। তারপর থেকে ট্রাম্পের প্রশাসন ইসরাইলকে বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। গত ৬ মার্চের কংগ্রেসকে পাঠানো বার্তায় বলা হয়েছিল, মার্কিন সরকার রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, মানবাধিকার এবং অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক বিবেচনাগুলোকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নিয়েছে। অস্ত্র ব্যবহারে ইসরাইলের কাছ থেকে কোনো নিশ্চয়তা নেওয়া হয়েছে কিনা, এ বিষয়ে জানতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে রয়টার্স যোগাযোগ করলে তাকে কোনো সাড়ায় দেয়নি।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
ইতালিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ইতালির মিলানে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) মিলানে অবস্থিত বাংলাদেশ Read more

কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩
কুষ্টিয়ায় অ্যাম্বুলেন্স ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

কুষ্টিয়ার মিরপুরে অ্যাম্বুলেন্স ও ইটবোঝাই ইঞ্জিনচালিত ট্রলির মুখোমুখি সংঘর্ষে অনিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন Read more

মধুমতি নদীর ভয়াবহ ভাঙন, হুমকির মুখে ৫ গ্রাম
মধুমতি নদীর ভয়াবহ ভাঙন, হুমকির মুখে ৫ গ্রাম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ মধুমতি নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে। এতে প্রতিদিন নদীগর্ভে বিলীন Read more

জুনে আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ
জুনে আইএমএফের ঋণের অর্থ পাচ্ছে বাংলাদেশ

আগামী জুন মাসেই ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের ঋণ প্যাকেজের আওতায় ১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড় করতে যাচ্ছে আন্তর্জাতিক Read more

ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে: ট্রাম্প
ইরান সরকার বিপদে, বিক্ষোভকারীদের হত্যা করলে কঠোর হামলা চালানো হবে:  ট্রাম্প

চলমান আন্দোলনের বিক্ষোভকারীদের যদি ইরান সরকার হত্যা করে তাহলে দেশটিতে কঠোর হামলা চালানো হবে বলে নতুন করে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের Read more

গাছ লাগিয়ে সচেতনতার বার্তা নোবিপ্রবি সাংবাদিক সমিতির
গাছ লাগিয়ে সচেতনতার বার্তা নোবিপ্রবি সাংবাদিক সমিতির

ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও সবুজ ক্যাম্পাস গড়তে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বৃক্ষরোপণ কর্মসূচি করেছে নোবিপ্রবি সাংবাদিক সমিতি। শুধু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন