কুমিল্লার তিতাসে একটি প্রাইভেটকারে তল্লাশি করে ছয় বস্তা গাঁজা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুই মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-১১। র‍্যাব সূত্রে জানা গেছে, ভারত থেকে আসা গাঁজার একটি বড় চালান কুমিল্লা হয়ে বিভিন্ন উপজেলায় ছড়িয়ে দেওয়ার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করে র‍্যাব-১১। অভিযানের একপর্যায়ে একটি প্রাইভেটকারকে ধাওয়া দিলে সেটি ইলিয়টগঞ্জ হয়ে জাহাপুর অতিক্রম করে তিতাস উপজেলার কলাকান্দি বাজার এলাকায় প্রবেশ করে। পরে কালাকান্দি-দড়িমাছিমপুর সড়কের একটি ভাঙা ব্রিজের কারণে গাড়িটি বিকল্প পথে কলাকান্দি-আলীনগর সড়কে ঢুকে পড়ে। একপর্যায়ে হাড়াইকান্দি এলাকায় পৌঁছে মাদক বহনকারীরা প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায় কারবারিরা।এরপর র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ি তল্লাশি করে ছয় বস্তা গাঁজা জব্দ করে। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মুরাদনগর উপজেলার পাঁচপুকুরিয়া এলাকা থেকে পালিয়ে যাওয়া দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।  তিতাস থানা পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, এ ব্যাপারে বিস্তারিত জানি না, বুধবার সন্ধ্যায় গাঁজার বড়সড় চালান আটক করে র‍্যাব। র‍্যাব-১১ জানায়, জব্দকৃত মাদক ও গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে
সোনালী আঁশে সাফল্যের হাতছানি নাগরপুরে

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় এবারও পাট চাষে মুখর হয়ে উঠেছে কৃষক সমাজ। উপজেলার দিঘলকান্দি, ভাদ্রা, পাকুটিয়া, সলিমাবাদ ও গয়হাটাসহ বিভিন্ন গ্রামের Read more

কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু
কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা লুৎফর রহমান রাইন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের Read more

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এনপিবিসিএল-এ কর্মরত কতিপয় কর্মকর্তা ও কর্মচারী দাবি আদায়ের নামে প্রকল্প এলাকায় বিক্ষোভ-সমাবেশ করে বিশৃংখলা সৃষ্টি Read more

একজন ভারতীয় নাগরিকসহ তিনজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ
একজন ভারতীয় নাগরিকসহ তিনজনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ

যশোরের শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে তিনজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছে।শনিবার (১৬ আগস্ট) ভোর Read more

অর্ধেক বগি রেখেই চলে গেল ট্রেন
অর্ধেক বগি রেখেই চলে গেল ট্রেন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অর্ধেক বগি রেখে ট্রেন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস চলন্ত অবস্থায় দুই ভাগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন