যশোরের শার্শা সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে তিনজনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। এর মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছে।শনিবার (১৬ আগস্ট) ভোর ৩টার দিকে ভারতের মোস্তফাপুর সীমান্তের বিএসএফ সদস্যরা তাদেরকে বাংলাদেশের যশোরের শার্শার শালকোনা সীমান্ত দিয়ে ঠেলে পাঠায় বলে পুলিশ জানিয়েছে।তবে এ বিষয়ে জানতে চাইলে শালকোনা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার শরিফ কবির আহমেদ জানান, বিষয়টি তাদের জানা নেই।যাদেরকে ঠেলে পাঠানো হয়েছে তারা হলেন, খুলনার ডুমুরিয়া থানার শেখপাড়া এলাকার মৃত শহিদ শেখের ছেলে শাহিন শেখ (৩০) ও সাগর শেখ (২৮) এবং তাদের সাথে ভারতের আসাম প্রদেশের গোয়ালপাড়া জেলার মাটিয়া থানার ভৌতিচর গ্রামের মৃত আবজেল শেখের ছেলে আনোয়ার হোসেন (২৫)।ফেরত আসা শাহিন শেখ জানান, তারা দুই ভাই ভারতের হরিয়ানা রাজ্যে শ্রমিকের কাজ করতেন। গত ৫ অগাস্ট সেখানকার পুলিশ তাদেরকে আটক করে। পরে পুলিশ তাদেরকে সীমান্তে নিয়ে এসে বিএসএফ’র হাতে তুলে দেয়। গত কয়েক দিন বিএসএফ ক্যাম্পে আটক রাখার পর শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে তাদেরকে সীমান্ত পার করে দেয়। পরে পুলিশ তাদের আটক করে। তাদের সাথে থাকা ভারতীয় নাগরিক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা তাকে চিনি না। বিএসএফ ক্যাম্পে তার সাথে দেখা হয়।’শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, গোড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা রাতে ডিউটি করার সময় সীমান্তের নারিকেল বাড়িয়া গ্রামের রাস্তা দিয়ে তিনজন লোক আসতে দেখে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। তারা জানান, ভারতীয় বিএসএফ তাদেরকে তাঁরকাটা পার করে এপাশে পাঠিয়েছে। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার
ঈশ্বরদীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে খাবার

পাবনার ঈশ্বরদীতে সাথী বেকারি নামে একটি কারখানায় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই চরম নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন রকমের খাদ্যপণ্য। Read more

বিয়ে ও প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে জখম, গ্রেফতার ৩
বিয়ে ও প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কিশোরীকে কুপিয়ে জখম, গ্রেফতার ৩

বিয়ে ও প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কিশোরীকে (১৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে এক Read more

আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা
আমিরাতের বন্দরে ট্যাঙ্কার জাহাজে ইরানের হামলা

সংযুক্ত আরব আমিরাতের প্রধান সমুদ্রবন্দর ফুজাইরাহ-এর  কাছে একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে হামলা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরের দিকে এ হামলা ঘটেছে Read more

বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার-হাজার টন সোনা রাখে?
বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার-হাজার টন সোনা রাখে?

অতীতে একটি দেশের মুদ্রার মানও সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত সোনার ভাণ্ডারের ওপর নির্ভর করতো। এখনো প্রতিটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের Read more

গলাচিপায় ট্রলার থেকে ২ হাজার লিটার ডিজেল জব্দ
গলাচিপায় ট্রলার থেকে ২ হাজার লিটার ডিজেল জব্দ

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় অবৈধভাবে পরিবহনের অভিযোগে দুটি ট্রলার থেকে প্রায় ২ হাজার লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন।রোববার (২৯ মার্চ) দিবাগত Read more

দক্ষিণ কোরিয়ার প্রতিক্রিয়ায় পিছু হটল উত্তর কোরিয়ার জাহাজ
দক্ষিণ কোরিয়ার প্রতিক্রিয়ায় পিছু হটল উত্তর কোরিয়ার জাহাজ

পীত সাগরে উত্তর কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজ সাময়িকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বাস্তবিক সামুদ্রিক সীমান্ত নর্দার্ন লিমিট লাইন (এনএলএল) অতিক্রম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন