অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। তবে এ সিদ্ধান্তকে ঘিরে সাংবাদিক মহলে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক।বুধবার (২৯ এপ্রিল) এক গণবিজ্ঞপ্তিতে এসএমপি জানায়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিবন্ধন ছাড়া পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল অবৈধ। অথচ কিছু পোর্টাল নিবন্ধন ছাড়াই ভুয়া, অসত্য, বিভ্রান্তিকর ও উসকানিমূলক সংবাদ প্রচার করছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।এ অবস্থায় অনিবন্ধিত পোর্টালগুলোকে আগামী ০১ মে ২০২৬ সন্ধ্যা ৬টার মধ্যে কার্যক্রম বন্ধ বা ডোমেইন অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষকে এসব পোর্টালের সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।তবে এ আল্টিমেটামকে কেন্দ্র করে সাংবাদিকদের অনেকেই প্রশ্ন তুলেছেন। তাদের মতে, গণমাধ্যমের নিবন্ধন প্রদান, বাতিল বা বন্ধ করার ক্ষমতা মূলত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-এর হাতে ন্যস্ত। পুলিশের প্রধান দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষা করা—সরাসরি গণমাধ্যম বন্ধের নির্দেশ দেওয়া কতটা আইনসম্মত, তা নিয়ে সংশয় রয়েছে।অন্যদিকে, কিছু মহল বলছে—যদি কোনো অনলাইন পোর্টাল ভুয়া বা উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশের হস্তক্ষেপের সুযোগ রয়েছে।বিজ্ঞপ্তি প্রকাশের পর প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুক পোস্টে যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট আহমেদ শাহিন লিখেছেন, ‘অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন, অনুমোদন, বাতিল বা নীতিগত নিয়ন্ত্রণ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রশাসনিক বিষয়। প্রেস ও গণমাধ্যম পরিচালনার ক্ষেত্রে যথাযথা কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সরাসরি কোনো প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া প্রশাসনিক এখতিয়ারের প্রশ্ন তোলে। পুলিশের দায়িত্ব হলো ফৌজদারি অপরাধ সংঘটিত হলে তদন্ত করা, আইনশৃঙ্খলা রক্ষা করা এবং প্রচলিত আইনের অধীনে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু নিবন্ধন নিয়ন্ত্রণ বা লাইসেন্স বাতিলের একক প্রশাসনিক ক্ষমতা পুলিশের নয়।’নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ টোয়েন্টিফোর এর বার্তা সম্পাদক এনামুল কবীর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘গণবিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যম বন্ধ করা যায়? তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের দায়িত্ব কী তাহলে এসএসপি কমিশনারের কাঁধে?’সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান লিখেছেন, ‘অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন অপসারন বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি পুলিশের কাজ নাকি তথ্য ও সম্প্রচার বিভাগের কাজ? তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয় কি সিলেটের পুলিশ কমিশনারকে অতিরিক্ত এ দায়িত্ব দিয়েছে?’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফ্লোটিলার ৩৯ নৌযান আটক করেছে ইসরায়েল, মাত্র ১টি যাচ্ছে গাজার দিকে
ফ্লোটিলার ৩৯ নৌযান আটক করেছে ইসরায়েল, মাত্র ১টি যাচ্ছে গাজার দিকে

অবরুদ্ধ গাজার দিকে যাওয়া ত্রাণবাহী ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার ৩৯টি জাহাজ আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। এরফলে আর মাত্র ১টি জাহাজ এখনো Read more

ছয় মাসে মালয়েশিয়ায় ২৬ হাজারের বেশি অভিবাসী আটক
ছয় মাসে মালয়েশিয়ায় ২৬ হাজারের বেশি অভিবাসী আটক

মালয়েশিয়ায় চলতি বছরের জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত ছয় মাসে দেশটির অভিবাসন বিভাগ মোট ২৬ হাজার ২৩৬ জন অভিবাসীকে আটক Read more

যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অপর ট্রাক চালকের
যশোরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল অপর ট্রাক চালকের

যশোরে ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে শার্শা উপজেলার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই
প্রবাসী বাড়িতে ডাকাতি, পালানোর সময় ৯ ডাকাতকে গণধোলাই

চট্টগ্রামের রাউজান উপজেলায় শবে কদরের রাতে প্রবাসী বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয় জনতা একে একে ডাকাতদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন