ময়মনসিংহের নান্দাইলে তিন বছরের শিশু সন্তানের সামনে মাকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মো. হেলাল উদ্দিন (৫৫) ও মোল্লা মিয়া (৪০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৯ এপ্রিল) সকালে তাদের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা ও নান্দাইল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত রবিবার ও মঙ্গলবার রাতে থানা পুলিশ ও ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।ভুক্তভোগী নারীর ভাষ্যমতে, গত ১৯ এপ্রিল তিনি তার তিন বছরের সন্তানকে সঙ্গে নিয়ে বাবার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা থেকে শাশুড়ির সঙ্গে দেখা করতে ময়মনসিংহের ভালুকা যাচ্ছিলেন। পথে ভুলবশত তিনি নান্দাইল চৌরাস্তায় নেমে পড়েন। রাত হয়ে যাওয়ায় তিনি পথ হারিয়ে ফেললে কয়েকজন লোক তাকে শাশুড়ির কাছে পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে ডেকে নিয়ে যায়।এরপর তাকে নান্দাইল-তাড়াইল সড়ক সংলগ্ন একটি নির্জন বিলের ধারে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে। পরবর্তীতে আরও দুজন তাকে বিলের পাশের একটি বাড়িতে নিয়ে দ্বিতীয় দফায় ধর্ষণ করে। এ সময় তার তিন বছরের শিশুটিও পাশে ছিল। পাশবিক এই নির্যাতনের শিকার হয়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।পরে স্থানীয় এক ব্যক্তি তাকে আশ্রয় দেন। ঘটনার পাঁচ দিন পর গত সোমবার দুপুরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে। খবর পেয়ে ওই নারীর মা-বাবা নান্দাইল থানায় এসে সংঘবদ্ধ ধর্ষণের মামলা দায়ের করেন।মামলার তদন্ত কর্মকর্তা মোজাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের ডিএনএ পরীক্ষার জন্য আবেদন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করেছে বাংলাদেশসহ ৭৭ দেশ
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট করেছে বাংলাদেশসহ ৭৭ দেশ

জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের সময় ব্যাপক বয়কটের দেখা মেলে। নেতানিয়াহু ভাষণ দিতে পোডিয়ামে চড়ার Read more

চট্টগ্রাম বন্দরে এলো ৫ জ্বালানিবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরে এলো ৫ জ্বালানিবাহী জাহাজ

দেশে জ্বালানি তেলের চাহিদা পূরণ ও সরবরাহ স্বাভাবিক রাখতে একযোগে বিপুল সংখ্যক জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ৫টি জাহাজ। ১ Read more

যেখানে আওয়ামী লীগ, সেখানেই আজ থেকে মাইর: হামিম
যেখানে আওয়ামী লীগ, সেখানেই আজ থেকে মাইর: হামিম

নিউ ইয়র্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের ওপর আওয়ামী লীগের হামলার ঘটনায় আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীমউদ্দীন Read more

দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
দিনাজপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দিনাজপুরের খানসামা উপজেলায় অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ২ Read more

বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড
বিব্রতকর রেকর্ড গড়ে ১৩১ রানেই অলআউট ইংল্যান্ড

বাজবল ঘরানার ক্রিকেট খেলে অভ্যস্ত ইংল্যান্ড। তাদের এই আগ্রাসী খেলা টেস্ট ফরম্যাটেও বাদ যায় না। যদিও ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট Read more

বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
বিদেশে বাংলাদেশের সব মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন