কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মোবাইল গেমে আসক্তিকে কেন্দ্র করে আত্মহত্যার মতো মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার গৌরীপুর এলাকার আঙ্গাউড়া গ্রামে বুধবার (২৯ এপ্রিল) বিকেলে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।নিহত মাহবুব (২৫) দেবিদ্বার উপজেলার নোয়াপুর গ্রামের মো. আশরাফ মিয়ার ছেলে। তিনি স্ত্রী সানজিদা আক্তারকে নিয়ে গত ৯ মাস ধরে আঙ্গাউড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিলেন।পরিবার সূত্রে জানা যায়, মাহবুব দীর্ঘদিন ধরে মোবাইল গেম ‘ফ্রি ফায়ার’-এ আসক্ত ছিলেন। তিনি কোনো নিয়মিত কাজ করতেন না। একসময় রাজমিস্ত্রির কাজ করলেও তা ছেড়ে দেন। এমনকি তার বাবা একটি অটোরিকশা কিনে দিলেও সেটিও চালাতেন না। অধিকাংশ সময়ই মোবাইল গেম নিয়েই ব্যস্ত থাকতেন।নিহতের স্ত্রী সানজিদা আক্তার (১৯) জানান, গেম খেলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ হতো। মঙ্গলবার সকালে গেম খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরদিন বুধবার সকালেও একই বিষয় নিয়ে তর্ক-বিতর্ক হয়। পরে তিনি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান।কাজ শেষে বাসায় ফিরে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান তিনি। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ঘরে প্রবেশ করলে দেখতে পান, তার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।খবর পেয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় নারী বলেন, “যুবসমাজের অনেকেই এখন মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ছে। এতে তারা কর্মবিমুখ হয়ে যাচ্ছে। এ ধরনের আসক্তি থেকে তরুণদের দূরে রাখা জরুরি।স্বামীর মৃত্যুতে ভেঙে পড়া সানজিদা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “যদি জানতাম গেম খেলতে বাধা দিলে এমন পরিণতি হবে, কখনো বাধা দিতাম না। এখন আমার কী হবে।এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে মোবাইল গেমের অতিরিক্ত আসক্তি নিয়ে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিয়ালের জালে বার্সেলোনার ১৫ গোল
রিয়ালের জালে বার্সেলোনার ১৫ গোল

রিয়াল মাদ্রিদকে গোলবন্যায় ভাসিয়ে দিয়েছে বার্সেলোনা। গুনে গুণে ১৫ গোল দিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বীদের। নারীদের এল ক্ল্যাসিকোতে শেষ তিন দেখায় ১৫ গোল Read more

রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণ, প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাকলিস্ট’ করার দাবি
রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণ, প্রযোজনা সংস্থাকে ‘ব্ল্যাকলিস্ট’ করার দাবি

তালসারির সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কীভাবে পনিতে ডুবে গেলেন তিনি? Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ইসরাইলি যুদ্ধবিমান ধ্বংস
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৩ ইসরাইলি যুদ্ধবিমান ধ্বংস

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তা ডা. আলী লারিজানিকে হত্যা করেছে ইসরাইল। এর প্রতিশোধ নেওয়ার জন্য অবৈধ ভূখণ্ডটি লক্ষ্য করে ব্যাপক হামলা Read more

শরীয়তপুরে পদ্মা নদী থেকে দেড় লক্ষ মিটার জাল জব্দ
শরীয়তপুরে পদ্মা নদী থেকে দেড় লক্ষ মিটার জাল জব্দ

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন পদ্মা ও মেঘনা নদী থেকে প্রায় দেড় লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। Read more

পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে একই পরিবারের ৪ জন দগ্ধ
পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে একই পরিবারের ৪ জন দগ্ধ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসতঘরে পূজার মোমবাতি জ্বালাতে গিয়ে গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। Read more

মুস্তাফিজ ইস্যুতে বিসিবির জরুরি বোর্ড সভা
মুস্তাফিজ ইস্যুতে বিসিবির জরুরি বোর্ড সভা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের দলে ডাক পেয়েছিলেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। তবে চাপের মুখে বিসিসিআইয়ের এক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন