তালসারির সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কীভাবে পনিতে ডুবে গেলেন তিনি? তা নিয়ে শুটিং ফ্লোরের নিরাপত্তার অভাব, অব্যবস্থা, গাফিলতির নানা কথা উঠে আসছে বারবার। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও এই একই অভিযোগ তোলে। সেই প্রেক্ষিতেই প্রযোজনা সংস্থাকে ব্ল্যাকলিস্ট করার দাবিতে সোচ্চার হয় এই সংগঠন।অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন এই ধারাবাহিকের প্রযোজনা সংস্থা এবং সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে ‘খুনে’র অভিযোগে এফআইআর দায়ের করেছে। পাশাপাশি রাহুলের পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেই দাবিও করা হয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে।সংগঠনের দাবি, ‘এটা নিছক দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত ব্যর্থতা। প্রযোজনা সংস্থার গাফিলতিতেই মৃত্যু হয়েছে অভিনেতার। আমাদের সংগঠনের তরফে একাধিকবার সতর্ক করা হয়েছে যে, প্রযোজনা সংস্থা এবং চ্যানেল কর্তৃপক্ষ খরচ কমানোর জন্য প্রায়শই শিল্পীদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপস করে থাকে। ফলত, কর্মী ও শিল্পীদের জীবন চরম ঝুঁকির মুখে পড়ে। প্রায় প্রতিবছরই ভারতের বিভিন্ন প্রান্তের সিনেজগতের এহেন দুর্ঘটনা ঘটে। যেখানে অনিরাপদ কাজের পরিবেশের কারণে টেকনিশিয়ান, সাধারণ কর্মী এবং শিল্পীদের প্রাণহানি ঘটে। তবে দুর্ভাগ্যবশত, এই ধরনের ঘটনাগুলো প্রায়শই ধামাচাপা দেওয়া হয় এবং দোষীদের শাস্তির উদাহরণও অত্যন্ত বিরল। সেই প্রেক্ষিতেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন।’আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘাইছড়িতে পৃথক অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার
বাঘাইছড়িতে পৃথক অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় সিগারেট উদ্ধার

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী উগলছড়ি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোন।৩ জুন মঙ্গলবার রাত সাড়ে ১০টায় Read more

‘কেউ কথা রাখেনি’-আক্ষেপ অলিম্পিকে স্বর্ণজয়ী পাকিস্তানি তারকার
‘কেউ কথা রাখেনি’-আক্ষেপ অলিম্পিকে স্বর্ণজয়ী পাকিস্তানি তারকার

অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণজয়ী হিসেবে ইতিহাস গড়েছিলেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। প্যারিস অলিম্পিকে ভারতের নীরজ চোপড়াকে হারিয়ে স্বর্ণপদক Read more

জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ
জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী আজ

সাম্য, প্রেম ও বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ ১১ জ্যৈষ্ঠ। ১৮৯৯ ইংরেজি ও ১৩০৬ বঙ্গাব্দের এই দিনে Read more

‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী
‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে গবেষক ও অধ্যাপক Read more

অ্যাডিলেড টেস্টের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, ফিরেছেন কামিন্স
অ্যাডিলেড টেস্টের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া, ফিরেছেন কামিন্স

চলমান অ্যাশেজে দুর্দান্ত ছন্দে আছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজে প্রথম দুই টেস্টেই ইংল্যান্ডকে হারিয়েছে স্বাগতিকরা। অ্যাডিলেডে আগামী ১৭ ডিসেম্বর শুরু Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন