রাজধানীর নিউ মার্কেট থানাধীন শাহনেওয়াজ হল বটতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে নিউ মার্কেটের পাশের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম খন্দকার নাইম আহম্মেদ টিটন (৩৮)। তিনি রাজধানীর জিগাতলার হাজারীবাগ এলাকার ফখরুদ্দিন আহম্মেদের ছেলে। পিবিআই  ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করে।পুলিশ জানায়, ৩০ থেকে ৩৫ বছর বয়সী ওই যুবককে লক্ষ্য করে গুলি গুলি করা হয়। পপরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মেজবাহ জানান, শহীদ শাহ নেওয়াজ হলের ১ নং গেটের সামনে দুই জন মোটর সাইকেলে এসে মাথায় ৩ রাউন্ড, বাম হাতে ১ রাউন্ড ও বাম হাতের বগলের নিচে ১ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, নিহত ব্যক্তির মাথা ও বগলে গুলির চিহ্ন পাওয়া গেছে।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিউমার্কেটে এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তানি বিমানবাহিনী
ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয় পেয়েছে পাকিস্তানি বিমানবাহিনী

পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) কর্মকর্তা সিনিয়ার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেছেন, সংঘর্ষ চলাকালে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতীয় বেশকিছু সামরিক Read more

‘নুরের শারীরিক অবস্থা উন্নতি, ছাড়া পেতে পারেন ১ সপ্তাহের মধ্যে’
‘নুরের শারীরিক অবস্থা উন্নতি, ছাড়া পেতে পারেন ১ সপ্তাহের মধ্যে’

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থা অনেকটা উন্নতির দিকে। আইসিইউ থেকে নেওয়া হতে পারে কেবিনে। ১ সপ্তাহের মধ্যে Read more

২৪ জুন: নামাজের সময়সূচি
২৪ জুন: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৯ অক্টোবর)

এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে আজ হংকং পরীক্ষা বাংলাদেশের।ফুটবলএশিয়ান কাপ: বাছাইপর্ববাংলাদেশ-হংকংসরাসরি, রাত ৮টা,টি স্পোর্টস ও নাগরিকবিশ্বকাপ বাছাই: ইউরোপফিনল্যান্ড-লিথুয়ানিয়াসরাসরি, রাত ১০টা,সনি স্পোর্টস Read more

ভিকারুননিসায় ফলাফলে ভাটা,কমেছে পাসের হার ও জিপিএ-৫
ভিকারুননিসায় ফলাফলে ভাটা,কমেছে পাসের হার ও জিপিএ-৫

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এ বছর (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পাস করেছেন ২ হাজার ৪৩৪ শিক্ষার্থী। এখান থেকে Read more

হাসপাতালে ফিজিওথেরাপি কর্মীদের প্রবেশ নিষেধ, দেখলেই গ্রেফতার!
হাসপাতালে ফিজিওথেরাপি কর্মীদের প্রবেশ নিষেধ, দেখলেই গ্রেফতার!

দুপুর গড়াতেই ‘সাদা অ্যাপ্রোন’ পরা কয়েকজন নারী দলবদ্ধভাবে প্রবেশ করেন যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ডে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন