মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী (হিসাব) কামরুল হাসানের বিরুদ্ধে ৩ লাখ টাকা ঘুষ গ্রহণ, প্রতারণা ও অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।অভিযোগ সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির প্রয়াত কর্মচারী সুফিয়া খাতুনের মেয়ে আরিফার কাছ থেকে তার মায়ের পেনশনের টাকা তুলে দেয়ার কথা বলে ৩ লাখ টাকা নেন কামরুল হাসান। পরে তিনি ব্যক্তিগত সম্পর্ক গড়ার চেষ্টা করেন এবং বিয়ের প্রলোভন দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।পরবর্তীতে টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়। এ ঘটনায় গত ৪ এপ্রিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী।অভিযোগের পর হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির সভাপতি জুনিয়র কনসালটেন্ট ডা. ফয়সাল বিন ইউসুফ। সদস্যরা হলেন সহকারী সার্জন ডা. মো. শরিফুল ইসলাম ও আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ ইমতিয়াজ আহমেদ।হাসপাতালের একটি সূত্র জানায়, বিষয়টি সমাধানের জন্য অভিযুক্ত ব্যক্তি স্ট্যাম্পে লিখিত মুচলেকাও দিয়েছেন।অভিযুক্ত কামরুল হাসানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।তদন্ত কমিটির সভাপতি ডা. ফয়সাল বিন ইউসুফ বলেন, তদন্তের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা বলেন, অভিযোগকারী পরে অভিযোগ প্রত্যাহার করায় তদন্ত প্রতিবেদন জমা হয়নি।উল্লেখ্য, এর আগেও কর্মস্থলে কামরুল হাসানের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছিল। নতুন এ ঘটনায় আবারও তাকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পিএসএলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
পিএসএলের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বিশ্ব ক্রীড়াঙ্গনে আজ রোববার (১২ এপ্রিল) রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট। ক্রিকেটে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একটি ও Read more

জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
জাইকা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো।বৃহস্পতিবার টোকিও’র ইম্পেরিয়াল Read more

পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার পাল্টানোর অভিযোগ, তদন্তের নির্দেশ
পুলিশের বিরুদ্ধে হত্যা মামলার এজাহার পাল্টানোর অভিযোগ, তদন্তের নির্দেশ

কক্সবাজারের টেকনাফে একটি হত্যা মামলার এজাহার পুলিশ কর্মকর্তারা পরিবর্তন করে দিয়েছেন- এমন অভিযোগে আদালতে মামলা করেছেন নিহতের ভাই। আদালত বিষয়টি Read more

টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের ঘটনায় নিহতের লাশ উত্তোলন, পুনঃতদন্ত
টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধের ঘটনায় নিহতের লাশ উত্তোলন, পুনঃতদন্ত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে নিহত জব্বার মিয়ার (৬৫) লাশ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে Read more

গাজার কাছে দুর্ঘটনায় ১২ ইসরায়েলি সেনা আহত
গাজার কাছে দুর্ঘটনায় ১২ ইসরায়েলি সেনা আহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার কাছে গাড়ি দুর্ঘটনায় দখলদার ইসরায়েলের ১২ সেনা আহত হয়েছেন। তাদের সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রোববার Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন