পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি হজ মৌসুমে মোট ৬ জন মৃত্যুবরণ করেছেন।মঙ্গলবার (২৮ এপ্রিল) মক্কার বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে।সংস্থাটি বলেছে, সর্বশেষ সোমবার (২৭ এপ্রিল) মদিনায় মারা যান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বাসিন্দা মো. আব্দুল হাই (৬১)। একই দিনে মক্কায় ইন্তেকাল করেন শেরপুরের শ্রীবরদী উপজেলার মো. আবদুল্লাহ আল মামুন (৫৮)। তারা দুজনই স্বাভাবিক কারণে মৃত্যুবরণ করেছেন বলে জানানো হয়েছে। এ পর্যন্ত মৃত ৬ জনের মধ্যে ৫ জন মক্কায় এবং ১ জন মদিনায় মারা গেছেন।জানা গেছে, মো. আব্দুল হাই সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে সৌদি আরবের মদিনার কিং ফাহাদ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার হজ সঙ্গী স্ত্রী সমসাদ আরা রেবা।মৃত আব্দুল হাই বুলু জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ গ্রামের বাসিন্দা। তিনি বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।এর আগে ২৬ এপ্রিল দিনাজপুরের বিরামপুরের মো. খলিলুর রহমান (৬৪), ২৫ এপ্রিল ময়মনসিংহের পাগলার মো. সেরাজুল হক (৬৬), ২২ এপ্রিল টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম (৭০) এবং ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মণ্ডল (৭৫) মারা যান। মারা যাওয়া ছয়জনই পুরুষ, তাদের মধ্যে পাঁচজন মদিনায় এবং একজন মক্কায় মৃত্যুবরণ করেন।এদিকে হজ ফ্লাইট কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত ৯২টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন মোট ৩৬ হাজার ৯৯৬ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩৩ হাজার ৭১২ জন।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদোন্নতি পেলেন পুলিশের ৮০ কর্মকর্তা
পদোন্নতি পেলেন পুলিশের ৮০ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের পরিদর্শক (নিরস্ত্র, শহর ও যানবাহন এবং সশস্ত্র) পদমর্যাদার ৮০ কর্মকর্তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি Read more

কিশোরগঞ্জে পাঁচদিনের ব্যাবধানে আবারো বজ্রপাতে নিহত ৩ 
কিশোরগঞ্জে পাঁচদিনের ব্যাবধানে আবারো বজ্রপাতে নিহত ৩ 

কিশোরগঞ্জে গত পাঁচদিনের ব্যাবধানে আবারো বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার ২ স্কুল শিক্ষার্থী সহ একজন কৃষক Read more

ফুটবল খেলা নিয়ে ডিআইইউতে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ
ফুটবল খেলা নিয়ে ডিআইইউতে সিভিল ও সিএসই শিক্ষার্থীদের সংঘর্ষ

ফুটবল খেলাকে কেন্দ্র করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের Read more

ইন্দোনেশিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল
ইন্দোনেশিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে ব্রাজিল

কাতারে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে গ্রুপ ‘এইচ’ থেকে শেষ ষোলো নিশ্চিত করল ব্রাজিল অনূর্ধ্ব-১৭ জাতীয় দল।শুক্রবার (৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন