দক্ষিণ সুদানের রাজধানী জুবার দক্ষিণ-পশ্চিমে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ ১৪ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ এপ্রিল) সিটিলিংক এভিয়েশন পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। যাত্রাপথে বিমানটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ হারায়।বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে খারাপ আবহাওয়া এবং কম দৃশ্যমানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।কর্তৃপক্ষ আরও জানায়, দুর্ঘটনাস্থলে তথ্য সংগ্রহ ও জরুরি সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য একটি দল পাঠানো হয়েছে। দক্ষিণ সুদান রেড ক্রসের জুবা শাখার প্রধান জোসেফ লুকাক চার্লস বলেন, দুর্ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকারী দলকে দীর্ঘ সময় ধরে পাহাড়ি পথ পাড়ি দিতে হয়েছে এবং বিকেল পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল।তিনি আরও বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব
সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব

নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। এছাড়া সর্বনিম্ন বেতন ৩৫ হাজার Read more

প্রথম আইসিসি ট্রফি খেলা জাতীয় দলের ক্রিকেটার মীর বেলাল আর নেই
প্রথম আইসিসি ট্রফি খেলা জাতীয় দলের ক্রিকেটার মীর বেলাল আর নেই

প্রথম আইসিসি ট্রফি খেলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মীর বেলায়েত হোসেন (বেলাল) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না Read more

১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প, থাকছেন না হামজা-শমিতরা
১৩ আগস্ট থেকে জাতীয় দলের ক্যাম্প, থাকছেন না হামজা-শমিতরা

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গত ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর অবসর সময় কাটাচ্ছেন বাংলাদেশের ফুটবলাররা। কেউ কেউ প্রস্তুতি নিচ্ছেন Read more

বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত
বাসচাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের ৩ জন নিহত

রংপুরের কাউনিয়ায় বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৩ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার মহেশা গ্রামের Read more

করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ
করোনার নতুন ধরন, জরুরি প্রয়োজন ছাড়া ভারতে না যাওয়ার পরামর্শ

ভারতসহ পার্শ্ববর্তী কয়েকটি দেশে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং অন্যান্য দেশে ভাইরাসের এই ধরনটি ছড়িয়ে পড়ার আশঙ্কায় নতুন Read more

মার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত
মার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত

ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়েছে একটি বেসামরিক বিমান। দেশটির সরকারি সংবাদমাধ্যমে যুদ্ধ পরিস্থিতিতে নয়াদিল্লিতে ত্রাণ সংগ্রহে যাওয়ার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন