নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)। এছাড়া সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন এক লাখ ৪০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করেছে সংগঠনটি।বুধবার (২৮ অক্টোবর) জাতীয় বেতন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটি এ প্রস্তাবনা তুলে ধরে।বিএফএ সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৬০ শতাংশ করার দাবি জানিয়েছে সংগঠনটি। এটি সব গ্রেডের চাকরিজীবীদের জন্য সব ক্ষেত্রে করার প্রস্তাব দেওয়া হয়েছে।লিখিত প্রস্তাবে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন সব ফরেস্টারদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা (রীট নং ৭০০১/২০১৭ ও সিভিল পিটিশন নং ২৭৩৬/২০২১) অনুযায়ী ফরেস্টারদের প্রাপ্য বেতন ও পদমর্যাদা দ্রুত বাস্তবায়ন করতে হবে।বিএফএ তাদের প্রস্তাবনায় শিক্ষা ভাতার ক্ষেত্রে একজন সন্তানের জন্য দুই হাজার টাকা এবং দুজন সন্তানের জন্য চার হাজার টাকা, চিকিৎসা ভাতা প্রতি মাসে পাঁচ হাজার টাকা, টিফিন ভাতা প্রতি মাসে তিন হাজার টাকা, বৈশাখী ভাতা মূল বেতনের সমান দেওয়ার জন্য বলেছে। বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ করা এবং পেনশন ১০০ শতাংশ করার প্রস্তাবও দিয়েছে সংগঠনটি।বন অধিদপ্তরের মাঠ পর্যায়ে নিয়োজিত সব কর্মচারীর ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার দাবি করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালে আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করারও দাবি তুলেছে সংগঠনটি।দীর্ঘ বিরতি না দিয়ে প্রতি পাঁচ বছর পর পর পে কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও ব্যায়ের ওপর নির্ভর করে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা হালনাগাদ করার দাবি জানিয়েছে বিএফএ।  এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাথা গোঁজার ঠাঁই টুকু কেড়ে নিলো নদী !
মাথা গোঁজার ঠাঁই টুকু কেড়ে নিলো নদী !

আকস্মিক সন্ধ্যা নদী ভাঙনে বিলীন হয়ে গেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া গ্রামের চারটি পরিবারের বসত Read more

কাকরাইলে জবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ চলছে
কাকরাইলে জবি শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশ চলছে

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ৪ দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক-বর্তমান শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে সমাবেশ শুরু হয়েছে।শুক্রবার (১৬ মে) Read more

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করলো ফিলিস্তিনি গোষ্ঠী
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করলো ফিলিস্তিনি গোষ্ঠী

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস খুব শিগগিরই ইসরায়েলের সঙ্গে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অভিযোগ প্রত্যাখ্যান Read more

বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া
বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী আলবেনিয়া

ক্রমবর্ধমান অর্থনীতির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। গতকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে Read more

‎পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা
‎পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

‎খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) নেতা নীতিদত্ত চাকমা (৪০) দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মানিক্যাপাড়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন