যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া নতুন প্রস্তাব পর্যালোচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। পর্যালোচনা শেষে ওয়াশিংটনের পক্ষ থেকে শিগগিরই এ প্রস্তাবের ওপর প্রতিক্রিয়া জানানো হবে।প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম মুখপাত্র এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গতকাল সোমবার এক ব্রিফিংয়ে এ প্রসঙ্গে বলেন, “আজ সকালে একটি আলোচনা হয়েছে; তবে এ বিষয়ে আমি আগেভাগে কিছু বলতে চাই না, এবং আমি নিশ্চিত যে খুব শিগগিরই এ ব্যাপারে আপনারা সরাসরি প্রেসিডেন্টের কাছ থেকে শুনবেন।”এর আগে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে নতুন শান্তি প্রস্তাব পাঠিয়েছে ইরান। প্রস্তাবে চলমান সংঘাত বন্ধ এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সচল রাখার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে আলোচনার সুযোগ রাখার কথাও উল্লেখ করা হয়েছে।তবে লেভিট জানায়, প্রস্তাবটি বিবেচনায় নেওয়া হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ব নির্ধারিত মূল শর্তে কোনো পরিবর্তন আসেনি। এদিকে হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা তারা গণমাধ্যমের মাধ্যমে চালিয়ে যেতে আগ্রহী নয়।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর
মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর

রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এনিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল রাশিয়ার এই রাজধানী। Read more

নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত কোটি টাকার সেতু
নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত কোটি টাকার সেতু

ময়মনসিংহের নান্দাইলে ২৫ বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে কোটি টাকার সেতু। একপাশের রাস্তা না থাকায় কোটি টাকা ব্যয়ে নির্মিত Read more

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় ৬ আগস্ট
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় ৬ আগস্ট

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায়ের জন্য ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।আজ বুধবার (৩০ জুলাই) দুপুরের দিকে আপিল বিভাগের Read more

সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি
সাম্য হত্যার প্রতিবাদে বরিশালে ছাত্রদলের অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে বরিশাল ব্রজমোহন কলেজে কেন্দ্রীয় কর্মসূচি পালন করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (১৫ Read more

‘নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে’
‘নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধ করা হবে’

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, নৌকা থেকে লঞ্চে যাত্রী ওঠা সম্পূর্ণ বন্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রয়োজনে নীতিমালায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন