ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। সতর্ক করে তিনি বলেছেন, তেহরান বর্তমানে এই যুদ্ধে সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ওয়াশিংটনের সামনে এই সংঘাত থেকে বেরিয়ে আসার কোনো স্পষ্ট পথ নেই। গত সোমবার (২৭ এপ্রিল) জার্মানির মার্সবার্গ শহরে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে ফ্রেডরিক মার্জ এসব কথা বলেন। বর্তমান পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি গভীর কৌশলগত সমস্যা হিসেবে বর্ণনা করে তিনি পূর্বের ইরাক ও আফগানিস্তান যুদ্ধের উদাহরণ টানেন। বলেন, এ ধরনের সংঘাতে জড়িয়ে পড়ার চেয়ে বেরিয়ে আসাটা গুরুত্বপূর্ণ। আমরা আফগানিস্তানে ২০ বছর ধরে অত্যন্ত বেদনাদায়কভাবে তা দেখেছি। ইরাকেও একই অভিজ্ঞতা হয়েছে।ইরানি কর্মকর্তাদের বিষয়ে জার্মান চ্যান্সেলর বলেন, তারা অত্যন্ত দক্ষতার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং ধারণার চেয়েও বেশি শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়েছেন। তার মতে, ইরানি নেতৃত্ব বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কারণে বর্তমানে একটি পুরো জাতি (যুক্তরাষ্ট্র) অপমানের শিকার হচ্ছে।চলমান সংঘাতের কারণে জার্মানির অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়ছে উল্লেখ করে তিনি দ্রুত এই যুদ্ধ বন্ধেরও আহ্বান জানান ফ্রেডরিক মার্জ। সূত্র: আলজাজিরাএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাত কলেজের চলমান শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভূক্তের দাবি
সাত কলেজের চলমান শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভূক্তের দাবি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশে সাত কলেজের স্নাতক পর্যায়ের চলমান সকল শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভূ্ক্ত করাসহ ৩ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। Read more

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ছাত্রশক্তির বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৫টায় টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু Read more

বনানীতে ফ্লাইওভারে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ১
বনানীতে ফ্লাইওভারে প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ১

রাজধানীর বনানী এলাকায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) ভোরে Read more

খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক
খানাখন্দে ভরা ভোলার আঞ্চলিক সড়ক

ভোলার চরফ্যাশন উপজেলার একটি আঞ্চলিক সড়ক দীর্ঘ ৫ বছর ধরে খানাখন্দে ভরা। প্রতিদিন হাজারো মানুষ এই বেহাল পথে চলাচল করতে Read more

রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইসরায়েল
রেকর্ড তাপমাত্রায় পুড়ছে ইসরায়েল

অত্যধিক তাপপ্রবাহের ফলে ইসরায়েলের কিছু অংশে তাপমাত্রা রেকর্ড প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন