মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে বাহরাইন সরকার ৬৯ জন নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই ব্যক্তিরা ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতি সমর্থন বা সহানুভূতি প্রকাশ করেছিলেন।সরকারি বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা ইরানের শত্রুতামূলক কর্মকাণ্ডকে সমর্থন ও মহিমান্বিত করেছেন, যা রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে। এছাড়া এই সিদ্ধান্তের আওতায় তাদের পরিবারের সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।বিশ্লেষকরা বলছেন, ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদার এবং অভ্যন্তরীণ বিরোধ দমনের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।সাম্প্রতিক সময়ে বাহরাইনসহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে ইরানপন্থি কার্যক্রম নিয়ে কঠোর অবস্থান দেখা যাচ্ছে।এদিকে, চলমান সংঘাতের কারণে পুরো অঞ্চলজুড়ে রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।অন্যদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতি বড় ধরনের সংকটের মুখে পড়েছে। বিশ্লেষকদের মতে, জিসিসিভুক্ত দেশগুলো কোভিড-১৯ মহামারির পর সবচেয়ে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির দিকে এগোচ্ছে।অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের প্রভাবে জ্বালানি খাতে বড় ধাক্কা লেগেছে, যা উপসাগরীয় অর্থনীতির মূল ভিত্তি। তেলের দাম বাড়লেও সরবরাহে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজায় হামাসের অতর্কিত হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত
গাজায় হামাসের অতর্কিত হামলায় পাঁচ ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর জটিল অভিযানে দখলদার ইসরায়েলের পাঁচ সেনা নিহত হয়েছেন। এতে ঘটনায় আহত Read more

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে ৮৭ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি বর্বর হামলায় একদিনে ৮৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল অভিযানে অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময়ে ২৯০ জন Read more

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি জঙ্গল থেকে বিকট শব্দ ভেসে আসে। এরপরই আকাশে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। Read more

কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া
কন্যা সন্তানের মা হলেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া

নতুন বছরের প্রথম দিনে মা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার পর ঢাকার একটি Read more

সারাদেশে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৭৯৭
সারাদেশে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ১৭৯৭

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২৩ জুন) বিকেলে পুলিশ Read more

৫১ বছর পর জানা গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই
৫১ বছর পর জানা গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব জমি নেই

ময়মনসিংহের নান্দাইলে ১৩৮ নম্বর মেরাকোনা আছিরুন্নেছা এলাহি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার ৫১ বছর পর জানা গেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন