ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণে হাইকোর্টের দেওয়ার আদেশ বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে আপিল করবে না কমিশন।সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান।নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে ইসির প্রাপ্তি ও জারি শাখায় তার মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করেননি। ফলে তার প্রার্থিতা অনিশ্চিত হয়ে পড়ে। পরবর্তীতে তিনি আদালতের দারস্থ হলে সোমবার তা গ্রহণ করার জন্য ইসিকে নির্দেশনা দেন হাইকোর্ট।আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের পরে কোনো প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণের সুযোগ নেই। এক্ষেত্রে হাইকোর্ট আদেশ দেওয়ায় কমিশন আপিল করবেন কি-না জানতে চাইলে আব্দুর রহমানের মাছউদ জানান, আমরা আদেশ বাস্তবায়ন করবো। কোনো আপিলে যাবো না। কেন না, মামলায় আমাদের পক্ষভূক্ত করা হয়নি।ইসি ঘোষিত তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা। এই সময়ের মধ্যে ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১৩ জন (নুসরাত জমা দেন ৪টা ১৯ মিনিটে), স্বতন্ত্র জোটের একজন ও ব্যক্তিগতভাবে তিন প্রার্থী জমা দেন।এদের মধ্যে ২২ ও ২৩ এপ্রিল বাছাইয়ে জামায়াত জোটের নুসরাতের মনোনয়নপত্র তালিকার বাইরে থেকে যায়। বাছাইয়ে এনসিপি নেত্রী মনিরা শারমিন তার সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর সময় অতিবাহিত না কারণে অবৈধ হন। এই জোটের টিকে যান ১২ জন। স্বতন্ত্রদের জোটের প্রার্থীও বৈধ হন। বিএনপি জোটের ৩৬ জনই টিকে যান। আর ব্যক্তিগতভাবে মনোনয়নপত্র জমাদানকারী তিনজনের মধ্যে একজন প্রত্যাহার করেন ও দু’জন অবৈধ হন। ইসিতে আপিল করলে তা খারিজ করে মনিরার মনোনয়ন বাতিলই করা হয়েছে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে পুলিশের চেকপোস্টের টিন খুলে নিয়ে গেল চোর!
গাজীপুরে পুলিশের চেকপোস্টের টিন খুলে নিয়ে গেল চোর!

গাজীপুরে পুলিশের স্থায়ী চেকপোস্ট থেকে টিন খুলে নিয়ে গেছে চোরেরা। জেলার জয়দেবপুর থানার সীমান্তবর্তী রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে ডগরী সড়কের একটি Read more

আ.লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস
আ.লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে: মির্জা আব্বাস

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সবাই দেশপ্রেমিক দলকে ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।মঙ্গলবার (৪ নভেম্বর) Read more

ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ কিশোর-কিশোরী
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৭ কিশোর-কিশোরী

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে অপরাধে কারাভোগ শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরেছেন ১৭ জন বাংলাদেশি কিশোর-কিশোরী। ফেরত আসাদের মধ্যে ৭ Read more

দুপুরে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা
দুপুরে সংবাদ সম্মেলন করবেন প্রধান উপদেষ্টা

জুলাই গণ-অভ্যুত্থানে পুনর্জাগরণ অনুষ্ঠানমালা নিয়ে সোমবার (১৪ জুলাই) গণভবনে সংবাদ সম্মেলন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।এদিন দুপুর Read more

অবশেষে হাসপাতালের ওয়েবসাইট থেকে সরানো হলো শেখ হাসিনার ছবি
অবশেষে হাসপাতালের ওয়েবসাইট থেকে সরানো হলো শেখ হাসিনার ছবি

দীর্ঘ ১০ মাস পর অবশেষে সরিয়ে নেওয়া হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সরকারি ওয়েবসাইটে থাকা ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন