ময়মনসিংহের নান্দাইলে জ্বালানি তেলের অবৈধ মজুদকারী দুই ব্যাবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।সোমবার (২৭ এপ্রিল) নান্দাইল আসনের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় উপজেলা প্রশাসন সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নান্দাইল চৌরাস্তা এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ।অভিযান চলাকালে জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ের তথ্য সঠিকভাবে রেজিস্টারে লিপিবদ্ধ না করা এবং ক্রয়কৃত তেলের পরিমাণের সাথে বিক্রয়ের তথ্যে অসামঞ্জস্য পাওয়ায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারা অনুযায়ী ‘মিজান মেশিনারিজ’কে পনের হাজার টাকা এবং ‘হাজী ট্রেডার্স’কে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ জানান, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি বা অবৈধ মজুদ রোধে জেলা প্রশাসনের এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত উক্ত অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এবং বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা নিয়মিত জারি রাখা হবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চার বছর ধরে একই ক্রয় কমিটি, ওষুধ কেনায় অনিয়মের অভিযোগ
চার বছর ধরে একই ক্রয় কমিটি, ওষুধ কেনায় অনিয়মের অভিযোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ‘ব্যথার দান’ এর ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের Read more

রাশিয়া কোনো কাগুজে বাঘ নয়, ট্রাম্পকে হুঁশিয়ারি মস্কোর
রাশিয়া কোনো কাগুজে বাঘ নয়, ট্রাম্পকে হুঁশিয়ারি মস্কোর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া মন্তব্যের প্রতিক্রিয়ায় ক্রেমলিন বলেছে, রাশিয়াকে কখনোই “কাগুজে বাঘ” বলা যায় না; বরং Read more

রেকর্ড দামের পর কমেছে স্বর্ণের দাম
রেকর্ড দামের পর কমেছে স্বর্ণের দাম

দীর্ঘদিন রেকর্ড দামে থাকার পর দুবাইয়ে স্বর্ণের বাজারে নেমেছে ঠাণ্ডা হাওয়া। আন্তর্জাতিক বাজারে মূল্য পতনের প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। আজ শুক্রবার Read more

ফ্লোটিলার দিকে আসছে ইসরায়েলি জাহাজ, যে কোনো সময় হামলা
ফ্লোটিলার দিকে আসছে ইসরায়েলি জাহাজ, যে কোনো সময় হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে যাওয়া ওয়ার্ল্ড সুমুদ ফ্লোটিলার দিকে এগিয়ে আসছে দখলদার ইসরায়েলের জাহাজ। বার্তাসংস্থা রয়টার্সকে বুধবার (১ অক্টোবর) Read more

জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যা মামলার অভিযোগ গঠন শুনানি আজ
জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণ হত্যা মামলার অভিযোগ গঠন শুনানি আজ

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে ভবনে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আটজনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন