রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। এ সময় আরাঘচিকে পুতিন বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য মস্কো সম্ভাব্য সবকিছুই করবে। সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হয় বৈঠকটি।‘আমাদের পক্ষ থেকে, আমরা এমন সবকিছু করব যা আপনাদের স্বার্থে, এই অঞ্চলের সকল মানুষের স্বার্থে কাজ করে, যাতে যত দ্রুত সম্ভব শান্তি অর্জিত হতে পারে।’ রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির কাছে পুতিনের এই বক্তব্য উদ্ধৃত করেছে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ জানায়, পুতিন বলেছেন, রাশিয়া আশা করে যে ইরানের জনগণ তার ভাষায় এই ‘কঠিন সময়’ কাটিয়ে উঠবে এবং শান্তি বিরাজ করবে।এর আগে ওমানে সফর শেষে সোমবার রাশিয়া পৌঁছান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। পুতিনের সঙ্গে ইরান যুদ্ধ ও অন্যান্য ইস্যুতে আলোচনা হওয়ার কথা তাদের। এদিকে, পাকিস্তানের মধ্যস্থতায় দ্বিতীয় দফা শান্তি আলোচনায় ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য থাকায় তা অনুষ্ঠিত হয়নি। তবে পাকিস্তানে গিয়ে সেখানকার মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি রাশিয়ায় যান। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিবার জানত মৃত, ২৮ বছর পর ফিরে এলেন শরীফ
পরিবার জানত মৃত, ২৮ বছর পর ফিরে এলেন শরীফ

৭৯ বছরের শরীফ আহমেদ। তিন দশক ধরে তাকে মৃত বলে ধরে নিয়েছিল পরিবার। সেই শরীফই আচমকা গ্রামের বাড়িতে ফিরে এসে Read more

মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের
মেট্রোরেল নিয়ে বিভ্রান্তি সৃষ্টি ও গুজব শনাক্ত ফ্যাক্টওয়াচের

মেট্রোরেলে আগুন লেগেছে—এমন দাবিতে প্রচারিত একটি ভিডিওকে এআই জেনারেটেড (কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি) বলে শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।বাংলাদেশে চলমান গুজব, ভুয়া Read more

রাঙামাটিতে হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক
রাঙামাটিতে হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার গোল্ডেন হিল হোটেল থেকে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) দিবাগত রাত Read more

শীতের আগমনে আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি
শীতের আগমনে আরও ভয়াবহ হয়ে উঠছে গাজার পরিস্থিতি

শীতের আগমনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। জরুরি আশ্রয় ও শীতের সামগ্রী প্রবেশে ইসরায়েলের বাধার কারণে বিপদে Read more

নারায়নগঞ্জে চিনি কারখানায় অগ্নিকাণ্ড
নারায়নগঞ্জে চিনি কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের একটি চিনি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে এই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন