এক দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং হচ্ছে মঙ্গলবার।করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকট পেরিয়ে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঐতিহাসিক যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। গত ১৬ এপ্রিল কমিশনিং অর্থাৎ পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স পাওয়া যায়।সব প্রস্তুতি শেষে মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে প্রথম ইউনিটে শুরু হতে যাচ্ছে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা জানান, সময় স্বল্পতার কারণে এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা রাশিয়ার প্রেসিডেন্ট উপস্থিত থাকতে পারছেন না। তবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং রাশিয়ার সংশ্লিষ্ট মন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্রকল্প এলাকায় উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন।আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী, নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় এর আগে কয়েকবার জ্বালানি লোডিংয়ের সময়সীমা নির্ধারণ করেও তা সম্ভব হয়নি। এখন সব প্রতিবন্ধকতা কাটিয়ে সম্পূর্ণ প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট। এই কার্যক্রমে অংশ নিতে ৫৯ জন বাংলাদেশি বিশেষজ্ঞও পেয়েছেন অপারেটিং লাইসেন্স।বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে ৪৫ দিন সময় লাগবে। জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুর দিকেই প্রথম ইউনিট থেকে অন্তত ৩শ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। সেই সঙ্গে চলতি বছরের শেষনাগাদ বা আগামী বছরের শুরুতে প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এতে ১২০০ মেগাওয়াট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে।পদ্মা নদীর তীরে ঈশ্বরদীতে ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা নেওয়া হয়েছে। এখানে দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে। দুটি ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে এখান থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের মোট চাহিদার প্রায় ১০ শতাংশেরও বেশি পূরণ করবে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি মার্কিন ডলার
আগস্টের ১৬ দিনে রেমিট্যান্স এসেছে ১২৬ কোটি মার্কিন ডলার

চলতি আগ‌স্ট মাসের প্রথম ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৬ কোটি (১.২৬ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৫ Read more

‘জরিমানা চাই না ভাই’ ডিউক বল বিতর্কে বুমরাহ
‘জরিমানা চাই না ভাই’ ডিউক বল বিতর্কে বুমরাহ

লর্ডস টেস্টে আবারও আলোচনায় উঠে এসেছে ডিউক বল। ইংল্যান্ড-ভারতের মধ্যকার তৃতীয় টেস্টে কয়েক ওভার খেলতেই বলের আকৃতি নষ্ট হয়ে যাওয়ায় Read more

সাতকানিয়ায় শবে কদরের রাতেও থামেনি অবৈধ মাটি কাটা
সাতকানিয়ায় শবে কদরের রাতেও থামেনি অবৈধ মাটি কাটা

মুসলমানদের কাছে বছরের সবচেয়ে মহিমান্বিত ও ফজিলতপূর্ণ রাত পবিত্র শবে কদর। এই রাতে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে নামাজ, Read more

ফুলবাড়ীতে পনে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফুলবাড়ীতে পনে চার কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পনে চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে Read more

সখীপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু!
সখীপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত্যু!

টাঙ্গাইলের সখীপুরে বজ্রপাতে শামীম (১৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ১ নং Read more

নওগাঁয় ফুয়েল অ্যাপে তেল বিক্রি, মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের
নওগাঁয় ফুয়েল অ্যাপে তেল বিক্রি, মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের

ফুয়েল কার্ডের পর এবার ফুয়েল অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু হয়েছে নওগাঁয়। রোববার (৫ এপ্রিল) সকাল থেকে প্রাথমিকভাবে সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন