নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আঁটি ওয়াপদা কলোনি বউবাজার এলাকায় মোঃ আল আমিন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আল আমিন নেত্রকোনা জেলার খানিয়াজুরী এলাকার মৃত আব্দুল রহিম মিয়া ছেলে। তিনি দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বউবাজার এলাকায় বসবাস করে আসছিলেন।বর্তমানে আলামিন পরিবারসহ স্থানীয় বাসিন্দা আব্দুল হাই মেম্বারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার সময় এক ব্যক্তি আলামিনকে তার নিজ অফিসে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রঞ্জন সাহা জানান, মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।ঘটনাটি ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে বলে জানান পুলিশ। ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান
ভূমিকম্পে কাঁপল পাকিস্তানের বেলুচিস্তান

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (৮ নভেম্বর) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫। দেশটির Read more

নোয়াখালী জেলা বিএনপির সতর্কতা নোটিশ জারি
নোয়াখালী জেলা বিএনপির সতর্কতা নোটিশ জারি

নোয়াখালী বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব নেতাকর্মীর উদ্দেশ্যে জেলা বিএনপি এক বিশেষ সতর্কতা নোটিশ জারি করেছে। জেলা বিএনপির দাপ্তরিক Read more

কালোবাজারিরা তেল মজুদ করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী
কালোবাজারিরা তেল মজুদ করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, কালোবাজারিরা Read more

বাংলাদেশকে শান্তির আবাসভূমি গড়বে বিএনপি: নুরুল ইসলাম নয়ন
বাংলাদেশকে শান্তির আবাসভূমি গড়বে বিএনপি: নুরুল ইসলাম নয়ন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'গত ১৬ বছরে দেশে আইন-আদালত, নির্বাচন কমিশন ও সংসদ Read more

কাশ্মির সীমান্তে সেনা চৌকিতে গুলিতে ভারতীয় সৈন্য নিহত
কাশ্মির সীমান্তে সেনা চৌকিতে গুলিতে ভারতীয় সৈন্য নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সেনাসদস্য নিহত হয়েছেন। উপত্যকাটির আন্তর্জাতিক সীমান্তবর্তী সাম্বা জেলায় একটি সেনা চৌকিতে নিজের রাইফেলের গুলিতে তিনি Read more

গ্যাস সংকটে দক্ষিণাঞ্চলবাসী, দুর্ভোগ চরমে!
গ্যাস সংকটে দক্ষিণাঞ্চলবাসী, দুর্ভোগ চরমে!

সারা দেশের মতো প্রায় এক মাস ধরে শুধু বরিশাল নয়, পুরো দক্ষিণাঞ্চলজুড়েই এলপি গ্যাসের সংকট দেখা দিয়েছে। সংকটের পাশাপাশি মূল্যবৃদ্ধিতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন