যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা হাসপাতালে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরই মধ্য দিয়ে যশোরবাসীর একটি স্বপ্ন পূরণ হলো। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান  বলেন, সরকার দেশের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে। সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি প্রতিষ্ঠানে চিকিৎসাসেবা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে মানুষ অল্প সময়ের মধ্যে চিকিৎসা সুবিধা পাবেন। তিনি বলেন, বিশ্বে চিকিৎসাসেবা অত্যন্ত ব্যয়বহুল। ফলে চিকিৎসাসেবার পাশাপাশি রোগ প্রতিরোধক্ষমতাও বৃদ্ধি করতে হবে। রোগীর সংখ্যা আস্তে আস্তে কমিয়ে আনতে হবে। এজন্য দেশে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। তাদের ৮০ শতাংশ হবেন নারী। এসব স্বাস্থ্যকর্মী ছড়িয়ে পড়বেন সারা দেশে। তারা পরিবারের নারী প্রধানদের বোঝাবেন খাদ্যের গুণাগুণ নিয়ে। খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে রোগকে প্রতিরোধ করতে হবে। এতে হাসপাতালে রোগীর চাপও কম পড়বে।প্রধানমন্ত্রী তারেক রহমান শার্শার উলাশী খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে সড়কপথে যশোর মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বিশেষ গাড়ি থেকে নেমে তিনি সরাসরি সুধিজনদের সাথে শুভেচ্ছাবিনিময় করেন। এরপর তিনি অনুষ্ঠানমঞ্চে উঠে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প সম্পর্কে ধারণা নেন। পরে বোতাম টিপে হাসপাতাল নির্মাণকাজ উদ্বোধন করেন।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী  এ্যানি, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহজালাল, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ,যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আবু হাসনাত মো. আহসান হাবীব প্রমুখ।এসআর 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ন্যাটো থেকে স্পেনকে বাদ দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র
ন্যাটো থেকে স্পেনকে বাদ দেওয়ার হুমকি দিল যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধ কেন্দ্র করে মিত্র দেশগুলোর ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না Read more

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির তৎপরতা জোরদার

যশোর জেলা শহরের শংকরপুর এলাকায় বিএনপি নেতা আলমগীর হোসেনকে গুলি করে হত্যার ঘটনার পর সম্ভাব্য অপরাধীদের সীমান্ত অতিক্রম রোধে চুয়াডাঙ্গার Read more

‘সাংসারিক জীবনে ব্যর্থতার শেষ নেই’, হঠাৎ স্ত্রীর ছবি দিয়ে কেন বললেন চঞ্চল?
‘সাংসারিক জীবনে ব্যর্থতার শেষ নেই’, হঠাৎ স্ত্রীর ছবি দিয়ে কেন বললেন চঞ্চল?

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দু। অভিনয় জীবনের পাশাপাশি দেড় যুগের দাম্পত্য Read more

ইসরায়েলে সিরিজ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ
ইসরায়েলে সিরিজ রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠী জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে সিরিজ রকেট হামলা চালিয়েছে। লেবাননের দক্ষিণে গ্রামগুলোতে ধারাবাহিক হামলা ও Read more

ভোলায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ
ভোলায় ৭ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

ভোলায় অবৈধ কারেন্ট জাল, পলিথিন, আতশবাজি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। যার আনুমানিক বাজার Read more

বিএনপি মহাসচিবের ভাইয়ের গাড়ীতে হামলার ঘটনায় বিএনপির ২ নেতা বহিষ্কার
বিএনপি মহাসচিবের ভাইয়ের গাড়ীতে হামলার ঘটনায় বিএনপির ২ নেতা বহিষ্কার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে উপজেলা বিএনপি'র সম্মেলনে বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মির্জা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন