গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ ও দিঘির পাড় এলাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান জলাবদ্ধতার সংবাদ সময়ের কণ্ঠস্বরে প্রকাশিত হওয়ার পর নড়েচড়ে বসেছে পৌর কর্তৃপক্ষ। ইতোমধ্যে জলাবদ্ধতা নিরসনে মাঠে নেমে কাজ শুরু করেছে পৌরসভা।রবিবার (২৬ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, পূর্বে যেখানে অল্প বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যেত, সেই এলাকায় এখন ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের কাজ চলছে। পৌরসভার কর্মীরা জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে ড্রেন সচল করার চেষ্টা করছেন।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল অবস্থার কারণে তারা চরম দুর্ভোগে ছিলেন। তবে সংবাদ প্রকাশের পর দ্রুত উদ্যোগ নেওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।স্থানীয় বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, “সংবাদ প্রকাশের পরপরই পৌরসভার লোকজন এসে কাজ শুরু করেছে। আমরা চাই এই কাজ যেন দ্রুত শেষ হয় এবং স্থায়ী সমাধান হয়।”আরেক বাসিন্দা শামসুন্নাহার বেগম বলেন, “আগে বৃষ্টি হলেই ঘরে পানি ঢুকে যেত। এখন কাজ শুরু হয়েছে, আশা করছি সমস্যার সমাধান হবে।”কারখানার শ্রমিক মো. সোহেল রানা বলেন, “এই রাস্তায় হাঁটুসমান পানি থাকায় আমাদের কাজে যেতে অনেক কষ্ট হতো। এখন যদি ড্রেন ঠিকভাবে হয়, তাহলে আমাদের দুর্ভোগ কমবে।”পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ড্রেন পরিষ্কার ও পানি চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য নতুন ড্রেনেজ পরিকল্পনাও নেওয়া হচ্ছে।কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, “সংবাদটি আমাদের নজরে আসার পরপরই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা স্থায়ী সমাধানের জন্য পরিকল্পনা অনুযায়ী ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করবো।”এলাকাবাসীর প্রত্যাশা, চলমান কাজ দ্রুত শেষ করে টেকসই ব্যবস্থা গ্রহণ করা হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি মিলবে।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উল্লাপাড়ায় বৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে নারীর মৃত্যু
উল্লাপাড়ায় বৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে নারীর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৈশাখী ঝড়ের তাণ্ডবে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে নাসিমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।সোমবার (২৭ এপ্রিল) Read more

সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার
সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার

নারী নির্যাতনের মামলায় সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।  ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার ( মিডিয়া অ্যান্ড পাবলিক Read more

থুথু নিক্ষেপ নিয়ে সিটি ও ড্যাফোডিল শিক্ষার্থীদের সংঘর্ষে ক্ষতি ৩০ কোটি টাকা
থুথু নিক্ষেপ নিয়ে সিটি ও ড্যাফোডিল শিক্ষার্থীদের সংঘর্ষে ক্ষতি ৩০ কোটি টাকা

সাভারের আশুলিয়ায় থুথু নিক্ষেপকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামলেও এখনও থমথমে অবস্থা বিরাজ করছে আশুলিয়ার সিটি ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে। Read more

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত
সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক গুরুতর আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত সংলগ্ন মিয়ানমারের অভ্যন্তরে স্থল মাইন বিস্ফোরণে রকি আলম (২৮) নামে এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত Read more

২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
২৩২ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩২ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন