দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার সতর্কতা জারিতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিশেষ করে শাহজালাল বিমানবন্দরের গুরুত্বপূর্ণ সব স্থানে বাড়ানো হয়েছে নজরদারি।সোমবার (২৭ এপ্রিল) বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।  সূত্র জানায়, পুলিশ সদর দফতর থেকে সতর্কতার চিঠি বিমানবন্দর কর্তৃপক্ষকেও দেয়া হয়েছে। চিঠি পাওয়ার পরপরই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে। বিমানবন্দরের কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়।  জানা গেছে, বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি। পোশাকে ও সাদা পোশাকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সব ধরনের নিরাপত্তা হুমকি বিবেচনা করে পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অ্যারাইভাল ও ডিপারচার সবক্ষেত্রে নিরাপত্তা তল্লাশিও জোরদার করা হয়েছে। কোনও কিছু অস্বাভাবিক দেখা মাত্রই দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে। বেবিচকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত নিরাপত্তা হুমকি আমরা পাইনি। তারপরও আগাম সতকর্তা নেয়া হয়েছে। প্রতিটি বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে বিমান ওঠানামা করে না সেগুলোকেও রাতে নিরাপত্তা জোরদার করার জন্য বলা হয়েছে।তিনি বলেন, পুলিশ সদর দফতর যে চিঠি দিয়েছে তারই প্রেক্ষিতে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এমনটি না, আমরা মাঝে মাঝে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে থাকি।দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও সরকারি স্থাপনায় একটি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা সতর্কতা জারি করে বাংলাদেশ পুলিশ। পুলিশ সদর দফতরের ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসানের সই করা একটি দাফতরিক চিঠির মাধ্যমে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই সতর্কতা জারি করা হয়।পুলিশ সদর দফতরের অভ্যন্তরীণ ওই চিঠির তথ্যানুযায়ী, সাম্প্রতিক গোয়েন্দা তথ্যে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজন ব্যক্তি নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। তারা বিভিন্ন স্পর্শকাতর স্থানে সুসমন্বিত হামলার পরিকল্পনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।চিঠিতে আরও বলা হয়, সম্প্রতি গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।হামলার সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে জাতীয় সংসদ, পুলিশ ও সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, উপাসনালয়, বিনোদন কেন্দ্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো। তবে সিভিল এভিয়েশন জানায়, হুমকি না থাকলেও সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, এই জঙ্গি গোষ্ঠীটি হামলা চালানোর জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহারের চেষ্টা করছে, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পরিপ্রেক্ষিতে সম্ভাব্য হামলা ঠেকাতে পুলিশ সদর দফতর সংশ্লিষ্ট সব ইউনিটকে ঝুঁকিপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা, নজরদারি বৃদ্ধি ও গোয়েন্দা তথ্যের সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছে।  এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চৌহালীতে সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া!
চৌহালীতে সরকারি রাস্তা দখল করে বাঁশের বেড়া!

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় জনসাধারণের চলাচলের সরকারি রাস্তা জোরপূর্বক দখল করে বাঁশের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ খাষকাউলিয়া গ্রামের বেশকিছু প্রভাবশালীদের Read more

মেসির বিদায়ী ম্যাচে ডি পল ও ডি মারিয়ার আবেগঘন বার্তা
মেসির বিদায়ী ম্যাচে ডি পল ও ডি মারিয়ার আবেগঘন বার্তা

আর্জেন্টিনার হয়ে নিজ দেশের মাটিতে সম্ভবত শেষবারের মতো প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি। তার জোড়া গোলের সুবাদে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে Read more

বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা পেল জিপিএ-৫
বাক ও শ্রবণ প্রতিবন্ধী তানিশা পেল জিপিএ-৫

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে আলোড়ন সৃষ্টি করেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মেয়ে জাইমা জারনাস তানিশা। সে Read more

ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার ঘোষণা, আবার পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হচ্ছে?
ট্রাম্পের পারমাণবিক পরীক্ষার ঘোষণা, আবার পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হচ্ছে?

পারমাণবিক পরীক্ষা চালানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নব্বইয়ের দশকের পর থেকে শুধু উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের Read more

তিস্তার পানি বৃদ্ধি, ডুবে গেছে কৃষকের স্বপ্ন
তিস্তার পানি বৃদ্ধি, ডুবে গেছে কৃষকের স্বপ্ন

কুড়িগ্রামের উলিপুরে তিস্তার চরে কৃষকের স্বপ্ন যেন নিমিষেই শেষ হ‌য়ে গে‌ছে। নদীর পানি বৃদ্ধির ফ‌লে ইতিমধ্যেই ডুবে গেছে ফস‌লে ক্ষেত। Read more

বন্যা মোকাবিলায় বাংলাদেশকে ২৭০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
বন্যা মোকাবিলায় বাংলাদেশকে ২৭০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশের বন্যা মোকাবিলায় সক্ষমতা বাড়াতে ২৭০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক। এই অর্থ দিয়ে ২০২৪ সালের আগস্টের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবকাঠামো Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন