চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্ন ফাঁসের খবরকে সম্পূর্ণ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, পরীক্ষা শুরুর আগে বা চলাকালে কোনো স্বীকৃত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে প্রশ্ন ফাঁসের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত প্রতিবেদনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানিয়েছে বোর্ড।শনিবার (২৫ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এসএম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে এ দাবি করা হয়।প্রকাশিত সংবাদের প্রতিবাদলিপিতে বলা হয়, আপনার গণমাধ্যম সময় টিভিতে এসএসসি পরীক্ষা ২০২৬-এর বাংলা প্রথম পত্রের (১০১) সব বোর্ডের প্রশ্ন ফাঁস হয়েছে মর্মে একটি প্রতিবেদন প্রচার করা হয়, যা মিথ্যা, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন।ইতোমধ্যে ২১ এপ্রিল বাংলা প্রথম পত্র (১০১) এবং ২৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের (১০২) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে, উভয় পরীক্ষা শুরুর আগে প্রশ্নপত্র ফাঁস সম্পর্কিত কোনো তথ্য স্বীকৃত কোনো গণমাধ্যম, অন্য কোনো মাধ্যম বা কোনো ব্যক্তির মাধ্যমে পাওয়া যায়নি।পরীক্ষা শেষ হওয়ার একদিন পর প্রশ্ন ফাঁস সংক্রান্ত সংবাদ প্রচার করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায়, প্রকাশিত সংবাদের বিষয়ে আরও বস্তুনিষ্ঠ তদন্ত করে জনমনে বিভ্রান্তি দূরীকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।পাশাপাশি, সংবাদটির বিষয়ে জনমনে বিভ্রান্তি দূর করতে আপনার গণমাধ্যমে যথাযথভাবে প্রচার ও প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এসএসসি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে একটি অসাধু চক্র শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি, আতঙ্ক ও নৈতিক অবক্ষয় সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের চেষ্টা করছে।এ পরিপ্রেক্ষিতে, ২০ এপ্রিল পুলিশের সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (সিটিটিসি) সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণের মাধ্যমে ‘এসএসসি ২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ’ নামক একটি ফেসবুক পেজ শনাক্ত করে। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে সিটিটিসির একটি বিশেষ দল ২৩ এপ্রিল ঢাকা জেলার আশুলিয়া থানার জিরাবো টাঙ্গুর এলাকায় অভিযান পরিচালনা করে মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃতরা অবৈধ আর্থিক লাভ এবং সরকারের ভাবমূর্তি বিনষ্টের উদ্দেশ্যে প্রশ্ন ফাঁসের মিথ্যা প্রচার চালিয়ে চলমান পরীক্ষা কার্যক্রমকে ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত ছিল।বিজ্ঞপ্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব, অপপ্রচার ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সচেতন থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিদ্যুতের দাম সমন্বয়ে ৬ সদস্যের কমিটি গঠন
বিদ্যুতের দাম সমন্বয়ে ৬ সদস্যের কমিটি গঠন

মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে বিশ্বজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে দেশে জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট মোকাবিলায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে Read more

মুড়ি ভাজা মেশিনে রাজুর ভাগ্যের বাজিমাত, আয় লাখ টাকা
মুড়ি ভাজা মেশিনে রাজুর ভাগ্যের বাজিমাত, আয় লাখ টাকা

ছোটবেলা থেকেই অভাবের তাড়নায় পড়ালেখা করা হয়নি মাগুরার রাজুর। পনেরো বছর বয়সে বাবাকে হারান। টাকার প্রয়োজনে ছুটেছিলেন রাজধানী ঢাকায়। সেখানে Read more

বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যার কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা স্থগিত

টানা বৃষ্টি ও উজান থেকে আসা পানির কারণে সৃষ্ট বন্যায় প্লাবিত হয়েছে ফেনীর বিভিন্ন এলাকা। ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। Read more

কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
কুমিল্লার বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাক হায়দারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ অক্টোবর) রাত Read more

সীতাকুণ্ডে কারখানায় ডাকাতের হানা, গ্রেফতার ৩
সীতাকুণ্ডে কারখানায় ডাকাতের হানা, গ্রেফতার ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুরে অবস্থিত আবুল খায়ের গ্রুপের প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরিতে সোমবার (১৩ এপ্রিল) ভোররাত সাড়ে ৫টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন