চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সন্তোষপুর গ্রামে এক কৃষকের ইজারাকৃত এক বিঘা জমির পটলের মাচা ট্রাক্টর দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জমির মালিকপক্ষের বিরুদ্ধে। এতে ওই কৃষকের প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক বশির উদ্দিন সন্তোষপুর গ্রামের মোতালেব হোসেনের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক বশির উদ্দিন গত পাঁচ বছর ধরে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম খানের জমি প্রতি বছর ২০ হাজার টাকায় ইজারা নিয়ে চাষাবাদ করে আসছিলেন। সম্প্রতি নুরুল ইসলাম খানের মৃত্যুর পর তার চার ছেলে—মামুন খান, মিজানুর, মোস্তাক ও রাসেলের মধ্যে জমি বণ্টন নিয়ে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জেরে গত শুক্রবার মিজানুর ও মোস্তাক ট্রাক্টর দিয়ে জোরপূর্বক বশির উদ্দিনের এক বিঘা জমির পটলের মাচা মাটির সাথে মিশিয়ে দেন বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগী কৃষক বশির উদ্দিন আক্ষেপ করে বলেন, “আমি গরিব মানুষ। অনেক কষ্ট করে এই জমি ইজারা নিয়ে চাষ করি। সম্প্রতি তারা আমাকে জমি ছেড়ে দিতে বলে। আমি অনুরোধ করেছিলাম, পটল ধরা শুরু হয়েছে, কিছুদিন সময় দিলে ফসল তুলে জমি বুঝিয়ে দেব। কিন্তু তারা আমার কথা না শুনে ট্রাক্টর দিয়ে সব গুঁড়িয়ে দিয়েছে।”কৃষকের ভাই মোতালেব হোসেন বলেন, “চাষাবাদই আমাদের একমাত্র ভরসা। মালিকপক্ষের পারিবারিক দ্বন্দ্বের কারণে আমাদের এত বড় ক্ষতি হলো। আমরা এর ক্ষতিপূরণ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি
১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি

১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী ২৬ আগস্ট প্রবাসীদের ভোটার কার্যক্রম Read more

এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা
এনসিপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, মূল্য ১০ হাজার টাকা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদন ফরমের মূল্য ১০ Read more

নামাজ পড়ায় গোমূত্র দিয়ে দূর্গ ‘শুদ্ধ’ করলেন বিজেপি এমপি
নামাজ পড়ায় গোমূত্র দিয়ে দূর্গ ‘শুদ্ধ’ করলেন বিজেপি এমপি

ভারতের পুনের ঐতিহাসিক দূর্গ ‘শনিবার ওয়াড়া’রে নামাজ পড়ার একটি দৃশ্য ভাইরাল হয়েছে। এই ভিডিওর প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়েছে ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল Read more

ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’
ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার ১০০তম দিনে ‘প্রতীকী কফিন মিছিল’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র হত্যাকাণ্ডের ১০০ দিন পেরিয়ে গেলেও দোষীদের চিহ্নিত করতে পারেনি প্রশাসন। দ্রুততম সময়ের মধ্যে খুনিদের Read more

সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা
সিরিয়ায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ইসরায়েলের হামলা

সিরিয়ার দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী একটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (০১ মে) রাতে চালানো এই হামলার কথা নিশ্চিত করেছেন Read more

বেনাপোল বন্দর দিয়ে আরও ৪২০ টন চাল আমদানী
বেনাপোল বন্দর দিয়ে আরও ৪২০ টন চাল আমদানী

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে তৃতীয় চালানে ভারত থেকে আমদানি করা হলো আরও ৪২০ মেট্রিক টন চাল। এ নিয়ে ২৭টি ট্রাকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন