স্কুলে শুধু সুন্দর চেয়ার-টেবিল আর দৃষ্টিনন্দন ভবন থাকলেই হবে না, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে হবে- এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।আজ শনিবার (২৫ এপ্রিল) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাছার উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, শুধু স্কুলের ভবন বাড়ানোর দাবি জানালে হবে না। সরকার যেমন দিচ্ছে, তেমনি শিক্ষকদেরও তার প্রতিদান দিতে হবে শিক্ষার্থীদের ভালো ফলাফলের মাধ্যমে।প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা শিক্ষকদের দায়িত্ব। ছাত্ররা ফেল করবে কেন? তাদের স্কুলে পাঠানো এবং শিক্ষার সুযোগ করে দেওয়া অভিভাবকদের দায়িত্ব, আর তাদের সুশিক্ষিত করে তোলা শিক্ষকদের দায়িত্ব। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে শিক্ষকরাও দায় এড়াতে পারেন না।তিনি শিক্ষকদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, গৌরীপুরে পাশের হার বাড়াতে হবে এবং শিক্ষার মান উন্নয়ন করতে হবে। এটা আমার দাবি। আগামী বছর যদি পাশের হার না বাড়ে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য আবুল খায়ের এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. নূরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান সুলতান ও আলহাজ্ব আব্দুর রহমান বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস, পাছার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।     অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি সবাইকে সম্মিলিতভাবে শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার
এশিয়ার বাজার খোলার পর তেলের দাম ছাড়াল ১১৫ ডলার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি বাজারে। এশিয়ার বাজার খোলার সঙ্গে সঙ্গেই ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১৫ ডলারের Read more

ভালুকায় যানজটের পেছনে অবৈধ যানবাহনের আধিপত্য
ভালুকায় যানজটের পেছনে অবৈধ যানবাহনের আধিপত্য

অবৈধ অটোরিকশা ও সিএনজির দখলে ময়মনসিংহের ভালুকা পৌর শহরের মহাসড়ক ও উপসড়কগুলো। ফলে দিন দিন তীব্রতর হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন Read more

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

‘জুলাই যোদ্ধা’ জাহাঙ্গীর আলমকে মারধর ও নির্যাতনের অভিযোগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা হয়েছে।আজ Read more

টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৩ সেপ্টেম্বর)

আজ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া ফিফা উইন্ডো শেষ করে আজ মাঠে ফিরছে ইউরোপীয়ান ক্লাব Read more

চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল, ফায়ার সার্ভিস ডেকে উদ্ধার
চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল, ফায়ার সার্ভিস ডেকে উদ্ধার

চেয়ারের ফাঁকে আটকে গেছে তরুনীর আঙুল। শত চেষ্টা করেও বের করতে পারছিলেন না। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস ডেকে এই বিপদ Read more

চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ৯ লাখ, মজুত ৮ লাখ ৬০ হাজার
চট্টগ্রামে কোরবানির পশুর চাহিদা ৯ লাখ, মজুত ৮ লাখ ৬০ হাজার

চট্টগ্রামে এবারের ঈদুল আজহায় কোরবানির পশুর চাহিদা পৌঁছেছে প্রায় ৯ লাখে। জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুসারে, ২০২৫ সালের কোরবানির ঈদকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন