ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়া নিপুণ রায় চৌধুরীর দাখিল করা হলফনামায় বিপুল পরিমাণ স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়নার তথ্য উঠে এসেছে।হলফনামায় উঠে এসেছে তার নিজের এবং স্বামীর নামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের। বিশেষ করে তার স্বর্ণালঙ্কারের পরিমাণ ও ব্যাংকিং সম্পদের বিবরণ নিয়ে হচ্ছে আলোচনা-সমালোচনা।  হলফনামা অনুযায়ী, নিপুণ রায়ের ব্যক্তিগত মালিকানায় রয়েছে ৫০২ ভরি সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুর গয়না। এছাড়া, তাঁর স্বামী অমিতাভ রায়ের নামে রয়েছে আরো ১০০ ভরি স্বর্ণালঙ্কার। সব মিলিয়ে এই দম্পতির কাছে মোট ৬০২ ভরি সোনা রয়েছে, যা উল্লেখযোগ্য সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে। হলফনামায় এসব গয়না উপহার হিসেবে প্রাপ্ত বলে উল্লেখ করা হয়েছে, তবে অর্জনকালীন মূল্য অজানা রাখা হয়েছে।আয়ের উৎস হিসেবে নিপুণ রায় তার পেশাগত কাজকে প্রধান হিসেবে দেখিয়েছেন। পেশায় আইনজীবী এই রাজনীতিক বছরে প্রায় ২৬ লাখ টাকা আয় করেন। পাশাপাশি শেয়ার ও ব্যাংক আমানত থেকে তার আরও প্রায় সাড়ে ৪ লাখ টাকা আয় হয়। তার নামে ১ কোটি ১৩ লাখ ২১ হাজার টাকার স্থায়ী আমানত রয়েছে।অস্থাবর সম্পদের মধ্যে তার নামে থাকা দুটি গাড়ির ক্রয়মূল্য ১ কোটি ১১ লাখ টাকা। সব মিলিয়ে তার নিজের অস্থাবর সম্পদের বর্তমান মূল্য প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, তার স্বামী অমিতাভ রায়ের নামে অস্থাবর সম্পদের মূল্য সাড়ে তিন কোটি টাকারও বেশি।স্থাবর সম্পদের মধ্যে নিপুণ রায় ৮৫ লাখ ২০ হাজার টাকা দিয়ে কেনা একটি ফ্ল্যাটের তথ্য দিয়েছেন, যদিও হলফনামায় এর সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করা হয়নি।ঋণের তথ্যেও দেখা যায়, নিপুণ রায়ের নামে ১ কোটি ১৯ লাখ টাকার ব্যাংকঋণ ও অন্যান্য দায় রয়েছে। নগদ অর্থ হিসেবে স্বামী-স্ত্রী মিলিয়ে তাদের কাছে মোট ৭৬ লাখ টাকা রয়েছে, যার মধ্যে ১৩ লাখ ২৯ হাজার টাকা নিপুণ রায়ের নিজের নামে।রাজনৈতিক পরিচয়ের বাইরে নিপুণ রায় সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীর কন্যা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করলো ইরান
এবার ইসরায়েলকে সহায়তাকারী ব্রিটিশ যুদ্ধজাহাজ আটক করলো ইরান

শুক্রবার রাতে ইরানে চালানো ভয়াবহ অভিযানে ইসরায়েলকে সহায়তার অভিযোগে একটি ব্রিটিশ যুদ্ধজাহাজকে আটক করেছে ইরানের নৌবাহিনী। শনিবার (১৪ জুন) এক Read more

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস Read more

পুঠিয়ায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন
পুঠিয়ায় ব্যবসায়ীকে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

রাজশাহীর পুঠিয়ায় ব্যবসায়ী ও শ্রমিকনেতা সেলিম সরকার (৫৫) কে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে Read more

দুবাইতে কমেছে সোনার চাহিদা, পুরোনো গয়না বিক্রি করছেন অনেকে
দুবাইতে কমেছে সোনার চাহিদা, পুরোনো গয়না বিক্রি করছেন অনেকে

রেকর্ড দামে স্বর্ণের বাজার চড়লেও ধাক্কা খেতে হয়েছে গয়নার বিক্রেতাদের। চলতি বছরের প্রথম প্রান্তিকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গয়নার চাহিদা কমেছে Read more

টিভিতে আজকের খেলা (৫ আগস্ট ২০২৫)
টিভিতে আজকের খেলা (৫ আগস্ট ২০২৫)

টরেন্টোয় চলছে কানাডিয়ান ওপেন টেনিস। এছাড়া ইংল্যান্ডে চলমান দ্য হানড্রেড টুর্নামেন্টে আজ রয়েছে লন্ডন ডার্বি।টেনিসকানাডিয়ান ওপেনরাত ১০–৩০ মি., সনি স্পোর্টস Read more

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল সংসদে পাস

জাতীয় সংসদে ‌'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৬' সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। সংসদে উপস্থিত সংসদ সদস্যরা বিল পাসে হ্যাঁ ভোট দিয়েছেন। আজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন