মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন ও ইসরাইলের চলমান যুদ্ধবিরতি ‘অর্থহীন’ বলে জানিয়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।  যুদ্ধবিরতির মেয়াদ ৩ সপ্তাহ বাড়ানোর একদিন পর এমন মন্তব্য করল গোষ্ঠীটি। এদিকে, লেবানন কর্তৃপক্ষ জানায়, যুদ্ধবিরতির মধ্যেই ইসরাইলি হামলায় দু’জন নিহত হয়েছেন এবং হিজবুল্লাহ একটি ইসরাইলি ড্রোন ভূপাতিত করেছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউসে ইসরাইল ও লেবাননের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহ বাড়ানোর ঘোষণা দেন। লেবানন ও ইসরাইল সরকারের মধ্যে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ রোববার শেষ হওয়ার কথা ছিল।যুদ্ধবিরতির ফলে সংঘর্ষ উল্লেখযোগ্যভাবে কমলেও দক্ষিণ লেবাননে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে মাঝে মধ্যেই হামলা-পাল্টা হামলা চলছে। সেখানে ইসরাইল নিজেদের ঘোষিত একটি ‘বাফার জোনে’ সেনা মোতায়েন রেখেছে।এই প্রেক্ষাপটে হিজবুল্লাহর সংসদ সদস্য আলি ফাইয়াদ বলেন, ‘ইসরাইল ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড, গোলাবর্ষণ ও গুলিবর্ষণের মতো শত্রুতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে—এ অবস্থায় যুদ্ধবিরতি কার্যত অর্থহীন।’তিনি বলেন, ‘দক্ষিণের গ্রাম ও শহর ধ্বংসের ঘটনাও এই বাস্তবতাকে স্পষ্ট করে।’আলি ফাইয়াদ বলেন,  ‘ইসরাইলের প্রতিটি হামলাই প্রতিরোধ বাহিনীকে সমানুপাতে জবাব দেওয়ার অধিকার দেয়।’প্রসঙ্গত, হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক পক্ষ নয় এবং লেবানন সরকারের ইসরাইলের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টিতেও তারা তীব্র আপত্তি জানিয়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়: পার্থ
ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়: পার্থ

ইউনূস সাহেব পলিটিকস আর ইকোনমিকস এক নয়। পলিটিকসে দুই আর দুইয়ে ২২ হয়, ইকোনমিকসে দুই আর দুইয়ে ৪ হয় বলে Read more

উত্তরার দিয়াবাড়ির হাটে নেই বিদ্যুৎ, ভোগান্তিতে বেপারীরা
উত্তরার দিয়াবাড়ির হাটে নেই বিদ্যুৎ, ভোগান্তিতে বেপারীরা

রাজধানীর উত্তরার সবচেয়ে বড় পশুর হাট হিসেবে পরিচিত দিয়াবাড়ির হাট। এই হাটের ইজারাদার চূড়ান্ত না হওয়ায় আগে-ভাগে গরু নিয়ে এসে Read more

ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ
ভূমিকম্পে কাঁপল আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ

ভারতের আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। সাগরের তলদেশের ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূকম্পের উৎপত্তিস্থল। Read more

লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের
লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

গত বছরের ৫ আগস্টের পর থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর Read more

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে Read more

বাংলাদেশ শান্তি চায়, আমরা চাই না দক্ষিণ এশিয়ায় কোনো সংঘাত হোক
বাংলাদেশ শান্তি চায়, আমরা চাই না দক্ষিণ এশিয়ায় কোনো সংঘাত হোক

দক্ষিণ এশিয়ায় কোনো ধরনের সংঘাত চায় না বাংলাদেশ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ চায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন