ইরান যুদ্ধ কেন্দ্র করে মিত্র দেশগুলোর ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, যুদ্ধ চলাকালে অনেক দেশ সরাসরি সহায়তা তো দূরের কথা, সামরিক ঘাঁটি ব্যবহার কিংবা আকাশসীমা ব্যবহারের অনুমতিও দেয়নি। এদিকে স্পেনের উপর ক্ষোভ প্রাকাশ করেছে ওয়াশিংটন।ওই কর্মকর্তা বলেন, ‘অ্যাকসেস, বেসিং অ্যান্ড ওভারফ্লাইট’ (এবিও) সুবিধা ন্যাটোর ক্ষেত্রে একটি ন্যূনতম প্রত্যাশা হলেও বাস্তবে অনেক মিত্র দেশ এতে অনীহা দেখিয়েছে, যা ওয়াশিংটনের জন্য হতাশাজনক।ই-মেইলে বলা হয়, এই সুবিধা পাওয়া ন্যাটোর ক্ষেত্রে একটি ‘ন্যূনতম ভিত্তি’। বর্তমানে পেন্টাগনের উচ্চপর্যায়ে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে একটি বিকল্প হলো ‘অবাধ্য’ দেশগুলোকে ন্যাটোর গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া। তবে কোনো মিত্রকে বহিষ্কার করা সম্ভব কি না-জানতে চাইলে ন্যাটোর এক কর্মকর্তা বলেন, ‘ন্যাটোর প্রতিষ্ঠাকালীন চুক্তিতে সদস্যপদ স্থগিত বা বাতিলের কোনো বিধান নেই।’গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করার পর হরমুজ প্রণালি বন্ধ হয়ে যায়। এ সময় থেকেই মিত্রদের ভূমিকা নিয়ে সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, গুরুত্বপূর্ণ এই নৌপথ খুলতে মিত্ররা তাদের নৌবাহিনী পাঠায়নি।১ এপ্রিল এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রশ্ন তোলেন, ‘আপনি আমার জায়গায় হলে কি ন্যাটো ছাড়তেন না? যদিও পেন্টাগনের ই-মেইলে সরাসরি ন্যাটো ছাড়ার সুপারিশ করা হয়নি।’পেন্টাগনের এক কর্মকর্তা জানান, ‘যুক্তরাষ্ট্র মিত্রদের জন্য এত কিছু করার পরও তারা আমাদের পাশে দাঁড়ায়নি। ভবিষ্যতে যেন মিত্ররা শুধু ‘কাগজের বাঘ’ হয়ে না থাকে, সে জন্য বাস্তবসম্মত বিকল্প খতিয়ে দেখা হচ্ছে।’ইরান যুদ্ধের প্রেক্ষাপটে ৭৬ বছরের পুরোনো জোট ন্যাটো এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, মিত্র দেশ আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র আগের মতো এগিয়ে আসবে কি না—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।যুক্তরাজ্য ও ফ্রান্সের অবস্থানও সতর্ক। তারা জানায়, মার্কিন নেতৃত্বাধীন নৌ অবরোধে যোগ দেওয়া মানে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়া। তবে স্থায়ী যুদ্ধবিরতি হলে তারা হরমুজ প্রণালি খুলতে সহায়তা করতে পারে।এদিকে স্পেনকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছে ওয়াশিংটন। দেশটি জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা ব্যয়ের প্রস্তাব নাকচ করায় অসন্তোষ বাড়ে যুক্তরাষ্ট্রের মধ্যে। অথচ স্পেনেই যুক্তরাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে। পেন্টাগনের অভ্যন্তরীণ আলোচনায় এমন ধারণাও উঠে এসেছে, স্পেনের বিরুদ্ধে প্রতীকী কোনো ব্যবস্থা নেওয়া হলে তা অন্য মিত্র দেশগুলোর জন্য কড়া বার্তা হিসেবে কাজ করতে পারে।ই-মেইলে আরও একটি চাঞ্চল্যকর প্রস্তাব রয়েছে। সেখানে ইউরোপের দীর্ঘদিনের ‘সাম্রাজ্যবাদী অধিকার’ যেমন আর্জেন্টিনার নিকটবর্তী ফকল্যান্ড দ্বীপপুঞ্জের প্রতি মার্কিন কূটনৈতিক সমর্থন পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে। বর্তমানে দ্বীপপুঞ্জটি যুক্তরাজ্যের শাসনাধীন হলেও আর্জেন্টিনা এটি নিজেদের দাবি করে। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র।ইরান যুদ্ধে যোগ না দেওয়ায় ট্রাম্প এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে ‘কাপুরুষ’ বলে অপমান করেছিলেন এবং যুক্তরাজ্যের বিমানবাহী রণতরিগুলোকে ‘খেলনা’ বলে উপহাস করেছিলেন। চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, ইরান যুদ্ধ অনেক কিছু সামনে এনে দিয়েছে। তিনি বলেন, ‘আপনি বিপদে পড়লে যদি আপনার মিত্ররা পাশে না থাকে, তবে সেই জোটের কোনো মানে হয় না।’ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন, ন্যাটো কোনো একতরফা সুবিধার জোট হতে পারে না। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও মন্তব্য করেছেন, ‘সংকটে মিত্ররা পাশে না থাকলে সেই জোটের কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠে।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের পুনঃসংগঠনের আভাস, লাল টুপিতে বিক্ষোভ মিছিল
চট্টগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগের পুনঃসংগঠনের আভাস, লাল টুপিতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম নগরীতে জুমার নামাজ-পরবর্তী সময়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যা ধীরে ধীরে অংশগ্রহণকারীর Read more

দিনাজপুরে বিএনপির সমাবেশে হামলা, আহত অর্ধশতাধিক
দিনাজপুরে বিএনপির সমাবেশে হামলা, আহত অর্ধশতাধিক

দিনাজপুরের খানসামা উপজেলায় বিএনপির শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে (অব.) কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি Read more

পরকীয়ার জেরে প্রবাসী যুবক খুন, প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার
পরকীয়ার জেরে প্রবাসী যুবক খুন, প্রেমিক-প্রেমিকা গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে মালয়েশিয়া প্রবাসী ফেরত ফিরোজ মিয়াকে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) আসামী দুজনকে টাঙ্গাইল আদালতে Read more

ফরিদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
ফরিদপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাপের কামড়ে জাহিদুর রহমান জাহিদ (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১১ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ Read more

গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা
গ্রেপ্তারের ক্ষমতা পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা

আসামিদের গ্রেপ্তারের ক্ষমতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। বৃহস্পতিবার (২২ মে) রাতে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা Read more

ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ১২ জেলায়
ঝড়ের সঙ্গে বজ্রবৃষ্টির পূর্বাভাস ঢাকাসহ ১২ জেলায়

ঢাকাসহ দেশের ১২ জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার (২ মে) রাত ১টা পর্যন্ত দেশের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন