শান্তি আলোচনার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। স্থানীয় সময় শুক্রবার (২৪ এপ্রিল) রাতে প্রতিনিধি দলটি ইসলামাবাদে পৌঁছায়।পররাষ্ট্র দপ্তরের (এফও) মুখপাত্র তাহির আন্দ্রাবির বরাতে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বিমানবন্দরে পৌঁছানোর পর পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আব্বাস আরাগচিকে অভ্যর্থনা জানান। সফরকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সর্বশেষ আঞ্চলিক ঘটনাগুলো এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চলমান প্রচেষ্টা নিয়ে বৈঠক করবেন।অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনার আলোচনার জন্য শনিবার (২৫ এপ্রিল) পাকিস্তান সফর করবেন।এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি লিখেছেন, ‘আমার এই সফরের উদ্দেশ্য হলো আমাদের অংশীদারদের সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে ঘনিষ্ঠভাবে সমন্বয় করা এবং আঞ্চলিক ঘটনাগুলো নিয়ে পরামর্শ করা। প্রতিবেশীরাই আমাদের অগ্রাধিকার।’অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান ছাড়াও আরও ২ দেশ সফর করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইসলামাবাদে বৈঠকের পর রাশিয়া ও ওমানেও যাবেন তিনি। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা পুনরায় শুরুর পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যার লক্ষ্য দুই দেশের চলমান সংঘাতের অবসান ঘটানো। শুক্রবার আরাগচি ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের মধ্যে ধারাবাহিক টেলিফোন আলাপের পরই ইসলামাবাদের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তারা আল-জাজিরাকে এ তথ্য নিশ্চিত করেছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাবেক অতিরিক্ত আইজিপি বাহার আটক
সাবেক অতিরিক্ত আইজিপি বাহার আটক

পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. ইকবাল বাহারকে আটক করা হয়েছে।শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোড এলাকার একটি Read more

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে টানা ৬ষ্ঠ দিনের আপিলের শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে টানা ৬ষ্ঠ দিনের আপিলের শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন থেকে সৃষ্ট আপিলের ৬ষ্ঠ দিনের শুনানি চলছে দেশের Read more

হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি
হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না, হাসপাতালে ভর্তি

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১১টার দিকে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আ. Read more

লিচু কম দেওয়ায় মেঘনায় দুই দোকানিকে জরিমানা
লিচু কম দেওয়ায় মেঘনায় দুই দোকানিকে জরিমানা

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে একশো লিচুর ব্যান্ডে কম সংখ্যক লিচু বিক্রির অভিযোগে দুই লিচু বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার Read more

নীলফামারীতে পুলিশের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
নীলফামারীতে পুলিশের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

নীলফামারীতে পুলিশের টহল গাড়ির ধাক্কায় আলিফ ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) বিকেল ৫টার দিকে সদর উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন