গাজীপুরের কাপাসিয়ার ঘাগটিয়া মাঝিবাড়ি এলাকায় প্রবাসী আজিজুল ইসলাম ও নাসিমা আক্তার দম্পতির জমি দখলের প্রতিবাদে শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। কাপাসিয়া রিপোটার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত ওই সম্মেলনে দুই সন্তানের জননী  অন্তঃসত্ত্বা নাসিমা আক্তার কান্না জড়িতকন্ঠে তার অসহায়ত্বের বিবরণ তুলে ধরে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। নাসিমা আক্তার জানান, তিনি ও তার স্বামী দীর্ঘ প্রায় ১২ বছর লেবাননে শ্রমিক ভিসায় কাজ করে কিছু টাকা জমিয়ে তার প্রতিবেশি আবুল খায়ের রেনুর কাছ থেকে ২০১৬ সালে ৮.৭৫ শতাংশ  জমি কিনেন। পরে তারা সেখানে বাড়ি করার প্রস্তুতি নিলে স্থানীয় আওয়ামীলীগ নেতা আরশাদুল আলম বাবুল মাঝি তার কাছে  চাঁদা দাবি করেন  বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। বর্তমানে তার স্বামী গ্রীসে বসবাস করছেন  এবং সেই জমিতে নতুন করে বাড়ি করার জন্য ইট বালু কিনে কাজ শুরু করলে গত বুধবার গভীর রাতে সেই জায়গা বাবুল মাঝি দখল করে সাইনবোর্ড টানিয়ে দেয়। এ সময় তিনি ৯৯৯ এ ফোন করে অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে সব কাগজপত্র দেখে বাবুল মাঝিকে সেখানে নির্মাণ কাজ না করার জন্য বলেন। ঘটনাস্থল থেকে পুলিশ চলে গেলে বাবুল মাঝি আবারও নির্মাণ কাজ চালিয়ে যান। এ বিষয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিলে ওসি তাকে আদালতে মামলা করার পরামর্শ দেন। বর্তমানে দুটি শিশু সন্তান নিয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় তার পক্ষে তাদের বিরুদ্ধে বিভিন্ন মহলে দৌড়াদৌড়ি করা সম্ভব নয় বলে জানান তিনি। তাই সাংবাদিকদের মাধ্যমে সংশ্লিষ্টদের সহযোগিতা চান । অভিযোগের বিষয়ে অভিযুক্ত বাবুল মাঝি বলেন, নাসিমা আক্তার তার দূর সম্পর্কের ভাতিজি।  নাসিমা যে ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেছেন, সেই ব্যক্তির ফুফুর কাছ থেকেও তিনি জমি কিনেছেন। পাশাপাশি ঐখানে তার পৈত্রিক সম্পত্তিও রয়েছে। এসব কারণ দেখিয়ে তিনি জায়গাটির দখল নিয়েছেন বলে দাবি করেন। এদিকে, নাসিমা আক্তারের কাছে চাঁদা দাবি এবং তার সন্তানদের হত্যার হুমকির অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন বলে উল্লেখ করেন অভিযুক্ত বাবুলপিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩
চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৩

চট্টগ্রামে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী চরতি এলাকায় গত বুধবার একটি গুদামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন গুদাম মালিক Read more

নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রেস সচিবের নিন্দা
নিউইয়র্কে মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টা, প্রেস সচিবের নিন্দা

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে ঢোকার সময় আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৩
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৯৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আড়াই শতাধিক। এতে করে Read more

রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না
রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না

‘রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না। ’ গতবছরের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের Read more

বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ
বৃহস্পতিবার বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সেই সাথে বন্ধ থাকবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন