বরগুনার তালতলী উপজেলার করাইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল আত্মসাতের প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে উপজেলার করাইবাড়িয়া ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ওই এলাকার দুই শতাধিক জেলে ও স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, “২০২৫-২৬ অর্থবছরে জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের সহায়তার জন্য মানবিক সহায়তা কর্মসূচির আওতায় করাইবাড়িয়া ইউনিয়নে জেলে প্রতি মাসে ৪০ কেজি হারে ৮৩৬ জেলে কার্ডের অনুকূলে ৬৬ টন ৮৮০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়। পরবর্তীতে বরাদ্দকৃত চাল কড়ইবাড়িয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চু উত্তোলন করে ৭৬৫ জন জেলের মধ্যে ৬১ টন ২০০ কেজি চাল বিতরণ করা হয়। আর অবশিষ্ট ৭১ জেলে কার্ডের অনুকূলে বরাদ্দকৃত ৫ টন ৬৮০ কেজি চাল তিনি আত্মসাৎ করেছেন। তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই দূর্নীতির বিচার করতে হবে এবং আত্মসাৎকৃত চাল উদ্ধার করতে হবে।”বক্তারা আরও বলেন, “অবিলম্বে প্যানেল চেয়ারম্যানকে অপসারণ এবং আগামী ৭২ ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।”এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মো. রেদওয়ান সরদার, খলিলুর রহমান, পিযুষ কান্তি হাওলাদার, পুলুকেশ মজুমদার, ফয়সাল সিকদার প্রমুখ।এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এএফসি উইমেন্ট এশিয়ান কাপ বাছই পর্বের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে তিনটি Read more

ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় ২ ভাইকে গুলি করে হত্যা
ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় ২ ভাইকে গুলি করে হত্যা

পাকিস্তানের গুজরাটে ক্রিকেট ম্যাচে ওভার না দেওয়ায় ২ ভাইকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (২৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য Read more

পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুরে বাজি ফোটানোকে কেন্দ্র করে পুলিশ সদস্যের স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ও উত্তেজনা Read more

গাজীপুরে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, কারাগারে শিক্ষক
গাজীপুরে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার শিক্ষার্থী, কারাগারে শিক্ষক

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট শিক্ষকের কাছ থেকে বই আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে ৭ম শ্রেণীর শিক্ষার্থী।এ ঘটনায় শিক্ষার্থীর দাদা বৃহস্পতিবার (৩ Read more

চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ
চান্দিনায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার চান্দিনা উপজেলায় সৎ মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ ছেলে শাহীন (২৫)-এর বিরুদ্ধে। নিহতের নাম হালিমা বেগম (৪৫)। বুধবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন