সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত ব্যবস্থা প্রত্যাহারের দাবিতে প্রধান বিচারপতিকে সময় বেঁধে দিয়েছেন আইনজীবীরা। তারা জানিয়েছেন, আগামী মঙ্গলবারের (২৮ এপ্রিল) মধ্যে ভার্চুয়াল আদালত ব্যবস্থা প্রত্যাহার করা না হলে ওইদিন থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করা হবে।গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে কালো পতাকা মিছিল করে সমাবেশের মাধ্যমে এ ঘোষণা দেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। সমাবেশে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক মাহবুবুর রহমান খান।এ সময় সৈয়দ মামুন মাহবুব বলেন, আমি মনে করি, জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য একটা বিশেষ পরিস্থিতিতে পরীক্ষামূলকভাবে ভার্চুয়াল আদালত ব্যবস্থার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু দুদিনের অভিজ্ঞতায় আমরা দেখেছি, আসলে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে না। সুপ্রিম কোর্ট অঙ্গন গাড়িতে ভরে যাচ্ছে। আইনজীবী ও বিচারপ্রার্থীরাও নিয়মিত আসছেন।তিনি বলেন, একটা দেশের বিচার বিভাগ আইনের শাসন, মানবাধিকার ও নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের মূল জায়গা। এটা তেল, গ্যাস বা অন্যান্য সংকটকে অতিক্রম করেও চালু রাখতে হবে। এটা কোনো দোকান বা শপিংমল নয় যে, আটটার পর বন্ধ করে দিলেও সমস্যা হবে না। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র টিকিয়ে রাখতে হলে যে কোনো মূল্যে বিচার বিভাগকে টিকিয়ে রাখতে হবে।ভার্চুয়াল আদালতে মামলার শুনানি কম হওয়ায় বিচারপ্রার্থী ও আইনজীবীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।এরপর মাহবুবুর রহমান খান পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, আগামী ২৮ এপ্রিলের মধ্যে ভার্চুয়াল আদালতের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় আইনজীবী সমাজ ওইদিন দুপুর থেকে কালো পতাকাসহ অবস্থান কর্মসূচি পালন করবে।এর আগে দুপুরে আইনজীবীরা কালো পতাকা হাতে নিয়ে সমিতি ভবনে মিছিল করেন। মিছিলটি অ্যানেক্স কোর্ট ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে শতাধিক আইনজীবী অংশ নেন। এ সময় তারা ভার্চ্যুয়াল আদালত ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। গত ২০ এপ্রিল সুপ্রিম কোর্ট প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বুধ ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি শুনানি অনুষ্ঠিত হবে বলে জানায়। এর পরিপ্রেক্ষিতে বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি শুনানি অনুষ্ঠিত হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.)
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবি (স.)

জগতের প্রতিটি মুমিন-মুসলমানের সব আবেগ-অনুরাগ প্রাণোত্সারিত ভালোবাসা আর উচ্ছ্বাসে একাকার হওয়া প্রাণ-মন-মনন আকুল করা দিন আজ। উত্সবের রোশনাইঘেরা বারোই রবিউল Read more

ফটিকছড়িতে ধুরং খালে নারী নিখোঁজ
ফটিকছড়িতে ধুরং খালে নারী নিখোঁজ

চট্টগ্রামের ফটিকছড়িতে নানি-নাতনির মৃত্যুর তিনদিনের মাথায় ফের ধুরুং নদীতে গোসল করতে নেমে রেজিয়া বেগম (৪৫) নামের আরেক নারী নিখোঁজ হয়েছেন। বুধবার Read more

দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোটার যে দুই আসনে
দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন ভোটার যে দুই আসনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভিত্তিক ভোটার তালিকা পর্যালোচনায় সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে। আর সবচেয়ে কম ভোটার ঝালকাঠি-১ আসনে।গাজীপুর-২ Read more

‘সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পিছু হটেছে ভারতীয় সেনাবাহিনী’
‘সীমান্তে সাদা পতাকা উড়িয়ে পিছু হটেছে ভারতীয় সেনাবাহিনী’

পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। এমন অবস্থায় আরও বৃহত্তর সংঘাতের আশঙ্কাও দানা বাঁধছে। Read more

‘ছাগলদের আর কমেন্টের রিপ্লাই দেবো না’
‘ছাগলদের আর কমেন্টের রিপ্লাই দেবো না’

বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছরজুড়েই আলোচনায় থাকেন। সাম্প্রতিক সময়ে সোশাল মিডিয়ায় Read more

ইউক্রেন-রাশিয়ার বন্দি বিনিময় শুরু
ইউক্রেন-রাশিয়ার বন্দি বিনিময় শুরু

ইউক্রেন ও রাশিয়া সোমবার (৯ জুন) যুদ্ধবন্দিদের বিনিময় করেছে, যা আগামী কয়েক দিন ধরে চলবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন