মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যে কোনো হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়া দেখানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান।ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, দেশটি ঐক্যবদ্ধ এবং কোনো আগ্রাসনের জবাব শক্তভাবে দেওয়া হবে। তিনি অভ্যন্তরীণ বিভাজনের কথা নাকচ করে বলেন, আমরা সবাই বিপ্লবী।তিনি আরও জানান, সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি জনগণের সমর্থন রয়েছে এবং যে কোনো হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার প্রস্তুতি চলছে। তবে এতে অংশ নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, ইরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।অন্যদিকে ইসরায়েল আবারও সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের ‘সবুজ সংকেতের’ অপেক্ষায় আছে। সম্ভাব্য লক্ষ্য হিসেবে ইরানের নেতৃত্ব ও জ্বালানি স্থাপনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে।মার্কিন বাহিনীও অঞ্চলে উপস্থিতি বাড়িয়েছে। এক মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্তত ১৯টি যুদ্ধজাহাজ, যার মধ্যে দুটি বিমানবাহী রণতরি আছে।এসআর  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী
জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পার্টির ৫০ নেতাকর্মী

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি থেকে সরে এসে জামায়াতে ইসলামীর সহযোগী সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির Read more

কুষ্টিয়ায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করল দুর্বৃত্তরা
কুষ্টিয়ায় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করল দুর্বৃত্তরা

কুষ্টিয়ার মিরপুরে রাতের আঁধারে অস্থায়ী মন্দিরের প্রতিমা ভাঙলো দুর্বৃত্তরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরুপদহ পালপাড়া Read more

হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়
হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। নন্দনকানন নুহাশপল্লীতে তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করলেন। হুমায়ূন আহমেদের আদর্শ Read more

বিগত সরকারের সময় শিক্ষার্থীরা না লিখেও পাশ করেছে: শিক্ষামন্ত্রী
বিগত সরকারের সময় শিক্ষার্থীরা না লিখেও পাশ করেছে: শিক্ষামন্ত্রী

বিগত সরকারের সময় হয়েছে কি খাতায় লিখলেও পাশ করেছে এবং কি খাতায় না লিখেও শিক্ষার্থীরা পাশ করেছে। তবে আমাদের সরকারের Read more

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ শনিবার (২৬ জুলাই), বিশ্ব ক্রীড়াঙ্গণে রয়েছে বেশকিছু ইভেন্ট। বিকেলে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজের ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড–দক্ষিণ আফ্রিকা। এছাড়া রয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন