সিলেটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে সিলেট মহানগর তাঁতীদলের আহ্বায়ক কমিটির সদস্য জুনেল আহমদ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত জুনেল আহমদ দক্ষিণ সুরমা উপজেলার গোপশহরের বাসিন্দা এবং নগরীর কাজী ম্যানশন মার্কেটের ব্যবস্থাপক। এ দুর্ঘটনায় তার তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ছেলেও আহত হয়েছে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, জুনেল আহমদের ছেলে তেলিবাজার এলাকার একটি বিদ্যালয়ের ছাত্র। স্কুল ছুটির পর মোটরসাইকেলে করে ছেলেকে নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান জুনেল আহমদ। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ভোলায় আবাসিক হোটেল থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলা শহরের একটি আবাসিক হোটেল থেকে আমির হোসেন তালুকদার (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ Read more

জন্মসনদ না থাকলেও প্রতিটি শিশুকে টিকা দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
জন্মসনদ না থাকলেও প্রতিটি শিশুকে টিকা দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

জন্মসনদ থাকুক বা না থাকুক, কোনো অজুহাতে একটি শিশুও যেন বাদ না যায় বলে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।মঙ্গলবার Read more

রাজশাহীতে রোগীকে আটকে রেখে ৬৭ হাজার টাকা বিল দাবি
রাজশাহীতে রোগীকে আটকে রেখে ৬৭ হাজার টাকা বিল দাবি

রাজশাহীর বাগমারার একটি বেসরকারি হাসপাতালে অতিরিক্ত বিল পরিশোধ করতে না পারায় রোগীকে চার দিন আটকে রাখার অভিযোগ মিলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে Read more

কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত
কালিয়াকৈরে মাদ্রাসার ছাদ থেকে পড়ে শিক্ষার্থী নিহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে আলিফ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) সকালে Read more

মানবহীন নৌযানের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
মানবহীন নৌযানের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

উত্তর আরব সাগরে ব্যাপক নৌ-মহড়া চালিয়েছে পাকিস্তান। এ সময় মানবহীন নৌযান চালানোর সফল পরীক্ষা চালায় দেশটি। খবর সামা টিভি’রদেশটির আন্তঃবাহিনী Read more

ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
ভৈরবে বিপুল পরিমাণ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে ৭ হাজার ৮শ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেল ভৈরব শাখার সদস্যরা। মঙ্গলবার (২৯ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন