আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার থেকে বস্তা ভরে ইয়াবা নিয়ে আসতেন বলে বিস্ফোরক মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বীর বিক্রম। বুধবার (২২ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ অভিযোগ তোলেন।অলি আহমদ দাবি করেন, ওবায়দুল কাদের প্রতিমাসে অন্তত এক-দুইবার কক্সবাজার সফর করতেন এবং আব্দুর রহমান বদির কাছ থেকে বস্তা ভরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করতেন। তিনি বলেন, তখন অনেকেই হয়তো মনে করতেন মন্ত্রী খুবই পরিশ্রমী, কারণ তিনি বারবার কক্সবাজার সফর করতেন। কিন্তু প্রকৃতপক্ষে কক্সবাজার সফরের উদ্দেশ্য ছিল মাদক সংগ্রহ করা। তিনি প্রশ্ন রেখে বলেন, মন্ত্রী যদি অন্য প্রয়োজনে সফর করতেন, তবে কেন তিনি রাজশাহী বা দিনাজপুরের মতো অন্যান্য অঞ্চল বাদ দিয়ে বারবার কক্সবাজারকেই বেছে নিতেন?মাদকের প্রসারের বিষয়ে আলোকপাত করতে গিয়ে এলডিপি সভাপতি বলেন, অতীতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মাদকের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। কিন্তু বর্তমানে জনপ্রতিনিধিরাই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন। দ্রুত এবং সহজে বিপুল অর্থ উপার্জনের নেশায় তারা একে বেছে নিয়েছে। জনপ্রতিনিধিরা জনসমক্ষে ইয়াবা ব্যবসায়ীদের পুলিশের কাছে সোপর্দ করার হুঁশিয়ারি দিলেও বাস্তবে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।সংসদ সদস্যদের নিয়ে কঠোর সমালোচনা করে অলি আহমদ বলেন, বর্তমান সংসদের তিন ভাগের একভাগ সদস্য ব্যবসায়ী। তিনি দাবি করেন, সংসদের একটি বড় অংশের সদস্য অশিক্ষিত, যাদেরকে ভদ্রভাষায় ‘স্বশিক্ষিত’ হিসেবে অভিহিত করা হচ্ছে। এমন সংসদ সদস্যরাই দেশের আইন প্রণয়ন করছেন বলে তিনি মন্তব্য করেন। এই গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খোকন দাস হত্যা: নৃশংসতায় থমকে গেছে একটি পরিবারের জীবনচাকা
খোকন দাস হত্যা: নৃশংসতায় থমকে গেছে একটি পরিবারের জীবনচাকা

পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শরীয়তপুরের ডামুড্যার তিলই গ্রামে থেমে গেছে একটি পুরো সংসারের জীবনচাকা। ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট Read more

দংশন করা বিষধর সাপ নিয়ে হাসপাতালে আহত শিশু ও তার পরিবার
দংশন করা বিষধর সাপ নিয়ে হাসপাতালে আহত শিশু ও তার পরিবার

ধান ক্ষেতের মধ্য দিয়ে চলে যাওয়া মেঠো পথ ধরে সহপাঠি চাচাত ভাইসহ বাইসাইকেলের পিছনে চড়ে স্কুল থেকে বাড়ি ফিরছিল সাদিকুর Read more

কোহলির নামে থানায় অভিযোগ
কোহলির নামে থানায় অভিযোগ

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর (আরসিবি) আইপিএল শিরোপা উদযাপন ঘিরে ১১ জনের প্রাণহানির ঘটনায় বিরাট কোহলির নামে থানায় অভিযোগ দায়ের করেছেন এক Read more

মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যা: ৬৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২
মুরাদনগরে ৩ জনকে পিটিয়ে হত্যা: ৬৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগ তুলে মা, ছেলে ও মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় অবশেষে থানায় হত্যা মামলা হয়েছে। Read more

বিকেলে বিজয়নগরে বিক্ষোভ-সমাবেশ করবে গণ অধিকার পরিষদ
বিকেলে বিজয়নগরে বিক্ষোভ-সমাবেশ করবে গণ অধিকার পরিষদ

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুসহ নেতা-কর্মীদের ওপর ‘বর্বর হামলা’র প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ Read more

যুক্তরাষ্ট্রের হামলার পর যে হুঁশিয়ারি বার্তা দিলেন খামেনি
যুক্তরাষ্ট্রের হামলার পর যে হুঁশিয়ারি বার্তা দিলেন খামেনি

তেল আবিব-তেহরানের সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এ কথা ঘোষণা করেছেন। স্থানীয় সময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন